AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bidhannagar Police: একের পর এক শহরে হামলা চালাচ্ছে পাকিস্তান, বিকাশভবনের সামনে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলল প্রশাসন

Bidhannagar Police: বিকাশভবনের সামনে এখনও যে সমস্ত যোগ্য শিক্ষকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাঁদেরকে সেখান থেকে উঠে যাওয়ার নোটিস দেওয়া হল। নোটিসে বলা হয়েছে, ভারতে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।

Bidhannagar Police: একের পর এক শহরে হামলা চালাচ্ছে পাকিস্তান, বিকাশভবনের সামনে থেকে যোগ্য চাকরিপ্রার্থীদের উঠে যেতে বলল প্রশাসন
বিকাশভবনের সামনে বসে থাকা যোগ্যদের জন্য নোটিসImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 09, 2025 | 7:14 PM
Share

কলকাতা: ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশে জারি হয়েছে হাইঅ্যালার্ট। প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যকে সতর্ক করেছেন। সীমান্তবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে হাইঅ্যালার্ট। নবান্ন কেন্দ্রের সঙ্গে ঘন ঘন বৈঠক করছে। ইতিমধ্যে বাংলায় মক ড্রিলও সম্পন্ন হয়েছে। ব্ল্যাক আউট হলে, কী করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে বিকাশভবনের সামনে বসে থাকা যোগ্য শিক্ষকদের জন্য বিজ্ঞপ্তি জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট।

বিকাশভবনের সামনে এখনও যে সমস্ত যোগ্য শিক্ষকরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাঁদেরকে সেখান থেকে উঠে যাওয়ার নোটিস দেওয়া হল। নোটিসে বলা হয়েছে, ভারতে এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকার সমস্ত সরকারি দফতর, বিশেষ করে জরুরি পরিষেবা সংক্রান্ত বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে।  এই পরিস্থিতিতে ওই রাস্তা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের তিন সংগঠন বিকাশভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন গত এপ্রিল মাস থেকে। মাঝে তাঁরা সেখান থেকে সরে অন্যত্র গিয়েছিলেন। গত বুধবার থেকে আবারও তাঁরা বিকাশভবনের সামনে অবস্থানে বসেছেন। এই সঙ্কটকালীন পরিস্থিতিতে তাঁদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বিধাননগর পুলিশ।

Follow Us
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
আজ সকালেও ক্ষুদিরাম স্ট্রং রুমের বাইরে কুণাল, কী বললেন?
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
মে মাসে গরমই পড়বে না? বড় আপডেট মৌসম ভবনের
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
CPIM এজেন্টকে 'মারধর', প্রাণে মারার 'হুমকি', অভিযোগ TMC-র বিরুদ্ধে
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির
কাল রাতে মমতার নজরদারি, আজ নিরাপত্তা বাড়ল স্ট্রংরুমগুলির