Suvendu Adhikari On TMC: ‘সাড়ে ৭০০ নকল আঙুল কিনেছে…’, কীভাবে কাল ভোট হবে বলে দিলেন শুভেন্দু
এখানে উল্লেখ্য, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা কালো চশমা ছাপ্পার জন্য ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, "সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড-হারবারে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা কেনা হয়েছে। ছানি অপারেশনের সময় যে চশমা পরেন, সেই চশমা।

কলকাতা: ফলতায় বিজেপি অভিযোগ করেছে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা ঢুকেছে। তৃণমূল ভোটারদের অন্ধ সাজিয়ে ভোট দেওয়াবে। আর এবার ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন, তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস প্রচুর নকল আঙুল কিনেছেন ছাপ্পা ভোটের জন্য। তবে কিছুতেই তিনি এইসব করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাবে।
কী বলেছেন শুভেন্দু?
আজ ভবানীপুরে আলুকাবলি খেতে গিয়েছিলেন শুভেন্দু। সেই সময়ই তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন এই আলুকাবলি বিক্রেতাকে হুমকি দিচ্ছিলেন দোকান তুলে দেওয়া হবে বলে। সেই সময়ই তিনি অভিযোগ করেন এই ছাপ্পা ভোটের। বলেন, ” তৃণমূল এত নিকৃষ্ট মানের ভোট চোর…এবার করতে দেব না। নকল আঙুলের উপর কালি লাগানো থাকবে। বাইরে এসে ফেলে দেবে। ফলস আঙুল। সাড়ে ৭০০ আঙুল কিনেছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। এই সব করতে দেব না। তৃণমূলকে কীভাবে ছোটাতে হয় জানি।”
এখানে উল্লেখ্য, ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পন্ডা কালো চশমা ছাপ্পার জন্য ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, “সাতগাছিয়া, ফলতা, ডায়মন্ড-হারবারে ২৫ থেকে ৩০ হাজার কালো চশমা কেনা হয়েছে। ছানি অপারেশনের সময় যে চশমা পরেন, সেই চশমা। তৃণমূলকে যাঁরা ভোট দেবেন না সেই সকল মানুষদের তা পরানো হবে, সঙ্গে তৃণমূল কর্মীদের নাতি-পরিবারের লোক সাজিয়ে নিয়ে যাওয়া হবে। তাঁকে বাধ্য করা হবে এইভাবে ভোট দেওয়ার। কমিশনকে অনুরোধ করব এটা দেখুন।” এরপর শুভেন্দুও একই অভিযোগ করলেন।
