AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: ‘আমি কাঁসাই নদীর তীরে ভাল মানের স্ট্রবেরি চাষ করেছি’,জঙ্গলমহলের ছেলেদের দিশা দেখালেন দিলীপ

Kolkata: স্ট্রবেরি মূলত বিদেশি ফল। এ দেশেও চাহিদা আছে, তবে বিদেশের মতো নয়। আর সেখানে মেদিনীপুরে এই চাষ নিতান্তই চমকপ্রদ। রাজ্যের মন্ত্রী বলেন, "আমি নিজে মেদিনীপুরে কাঁসাইয়ের তীরে স্ট্রবেরি ফলিয়েছি। এক বছর ধরে সময় দিয়েছি। নিজে খরচা করে দেখতে চেয়েছিলাম স্ট্রবেরি হয় কি না।

Dilip Ghosh: 'আমি কাঁসাই নদীর তীরে ভাল মানের স্ট্রবেরি চাষ করেছি',জঙ্গলমহলের ছেলেদের দিশা দেখালেন দিলীপ
দিলীপ ঘোষ, রাজ্যের মন্ত্রী Image Credit: Tv9 Bangla
| Updated on: Jun 16, 2026 | 11:41 PM
Share

কলকাতা: সালটা ২০২৪, লোকসভা নির্বাচন। সেই সময় দুর্গাপুর থেকে তৃণমূলের কীর্তি আজাদের বিপরীতে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। তারপর থেকে দলীয় কোনও কর্মসূচি কিংবা দলের কোনও কাজে সেই অর্থে দেখা যেত না তাঁকে। কিন্তু কথা বলে না, সময় সব উত্তর দেয়। তাঁর ক্ষেত্রেও খানিক তেমনটাই হল। এখন সেই মানুষটিই রাজ্যের মন্ত্রী। অনেকেই বুঝতে পেরেছেন কথা হচ্ছে রাজ্যেরপঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী দিলীপ ঘোষকে নিয়ে। আজ টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রাজ্যের মন্ত্রী এতদিন পর জানালেন সেই বিরতির সময় তিনি ঠিক কীভাবে সময় কাটিয়েছিলেন।

দিলীপ ঘোষ উঠে এসেছেন মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে। বহু সময় তিনি একথা বলেছেন সংবাদ-মাধ্যমে। আর কৃষকের ছেলে ফলে চাষবাস নিয়ে যে তাঁর বাড়তি ইচ্ছা থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার তিনি জানালেন সেই সময়টা চাষ করেছেন। ফলিয়েছেন স্ট্রবেরির মতো ফসল। দিলীপ বলেন, “কাজ করতে জানলে কাজের অভাব হয় না। আমি নিজে শিফট করেছি। এই কাজ থেকে অব্যাহতি আছে নতুন কাজ ধরি। তাই সেই সময়টা চাষ নিয়ে পরীক্ষা করেছিলাম। নিজে চাষ করেছি।

স্ট্রবেরি মূলত বিদেশি ফল। এ দেশেও চাহিদা আছে, তবে বিদেশের মতো নয়। আর সেখানে মেদিনীপুরে এই চাষ নিতান্তই চমকপ্রদ। রাজ্যের মন্ত্রী বলেন, “আমি নিজে মেদিনীপুরে কাঁসাইয়ের তীরে স্ট্রবেরি ফলিয়েছি। এক বছর ধরে সময় দিয়েছি। নিজে খরচা করে দেখতে চেয়েছিলাম স্ট্রবেরি হয় কি না। এবং খুব ভালো কোয়ালিটির স্ট্রবেরি হয়েছিল। কিন্তু এই সবের বাজার তো এখনও এখানে তৈরি হয়নি। আমাদের জঙ্গলমহলের ছেলেরা চাইলে এই ধরনের চাষ করে ফার্ম হাউস বানিয়ে জীবিকা করতে পারে। আমি প্রমাণ করেছি। আমি তো ভেবেছিলাম দশ বিঘা জমি লিজে নিয়ে ফার্ম হাউস বানাব তারপর এইগুলো করব। কিন্তু রাজনীতি অস্থিক থাকে। আমি সময়টা ভালভাবে ব্যবহার করার চেষ্টা করেছি।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!