AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: কারা পাবেন না সরকারি প্রকল্প? ‘ভালোভাবে’ ফের বোঝালেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল বার্তা হল— নতুন সরকার প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা (অন্নপূর্ণা ভাণ্ডার) করলেও, তালিকা হবে সম্পূর্ণ 'পরিচ্ছন্ন ও স্বচ্ছ'। কোনও অনুপ্রবেশকারী, ভুয়ো অ্যাকাউন্টধারী বা সম্পন্ন পরিবারের মানুষ যাতে গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা না পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ সরকারি প্রকল্পের একটা টাকা নিয়ে যে দুর্নীতি হবে না সেই বার্তাই দেওয়া হয়েছে।

Suvendu Adhikari: কারা পাবেন না সরকারি প্রকল্প? 'ভালোভাবে' ফের বোঝালেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 11:08 PM
Share

নন্দীগ্রাম: ‘অন্নপূর্ণা ভান্ডার’, ‘বিধবা ভাতা’ কিংবা ‘বার্ধক্য ভাতা’ বা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যেন বৈধ নাগরিকরাই পান। ফের সতর্কবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আইন মেনে সরকারি নিয়ম নীতি না মানলে মিলবে না সরকারি প্রকল্পের সুবিধা। নন্দীগ্রামের ‘জনকল্যাণ শিবির’ থেকে এমনই হুঁশিয়ারি শুভেন্দুর। এর আগে অন্নপূর্ণা ভান্ডার চালুর সময়েও একই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি ও তাঁর ক্য়াবিনেটের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

শুভেন্দু বলেন, “আপনারা সকলে রাষ্ট্রবাদী জনগণ। আপনারা নিশ্চয়ই চাইবেন না বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী অন্নপূর্ণা যোজনার সুবিধা পান। এটার অধিকার কেবল ভারতীয় নাগরিকদের রয়েছে। যাঁরা বলে ভ্যাকসিনেশন করলে জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়। আর তার জন্য বাচ্চাদের ভ্যাকসিনেশন করে না তাঁরা কেন সরকারি সুবিধা পাবে? যাঁরা বাচ্চাদের সরকারি স্কুলে ভর্তি করান না, অথচ এমন জায়গায় পড়ান যেখানে শিশুদের বন্দে মাতরম গাইতে অসুবিধা হয় তাঁরা কেন এই সরকারি সুবিধা পাবে?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মূল বার্তা হল— নতুন সরকার প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা (অন্নপূর্ণা ভাণ্ডার) করলেও, তালিকা হবে সম্পূর্ণ ‘পরিচ্ছন্ন ও স্বচ্ছ’। কোনও অনুপ্রবেশকারী, ভুয়ো অ্যাকাউন্টধারী বা সম্পন্ন পরিবারের মানুষ যাতে গরিব মানুষের জন্য বরাদ্দ টাকা না পায়, তা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি। অর্থাৎ সরকারি প্রকল্পের একটা টাকা নিয়ে যে দুর্নীতি হবে না সেই বার্তাই দেওয়া হয়েছে।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!