AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sumit Roy Look Out Notice: দেশ ছেড়ে পালাতে পারবেন না অভিষেকের আপ্ত সহায়ক সুমিত, বড় চাল CID-র

CID issues Look Out Circular against Abhishek Banerjee’s aide: প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় সুমিত খোঁজ চালাচ্ছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে অভিষেকের আপ্ত সহায়কের নাম সামনে আসে। তারপরই সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ।

Sumit Roy Look Out Notice: দেশ ছেড়ে পালাতে পারবেন না অভিষেকের আপ্ত সহায়ক সুমিত, বড় চাল CID-র
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 9:10 PM
Share

কলকাতা: কোথায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়? তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আবার অন্তরালে থেকে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন সুমিত। এ বার সুমিতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি। দেশের যে কোনও বন্দর থেকে পালানোর চেষ্টা করলে আটক হবেন অভিষেকের আপ্ত সহায়ক।

গত কয়েকদিন ধরেই অভিষেকের আপ্ত সহায়কের খোঁজ চালাচ্ছে পুলিশ। এমনকি, গত শনিবার সুমিতের খোঁজে কলকাতায় অভিষেকের বাড়িতে পৌঁছে গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পুলিশ। অভিষেকের কালীঘাটের বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে তাঁকে পাওয়া যায়নি। হুগলির শ্রীরামপুরে শ্বশুরবাড়িতেও নেই সুমিত।

প্রশ্ন উঠতে শুরু করে, কোথায় গেলেন অভিষেকের আপ্ত সহায়ক। এরপর গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুমিতের বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানায়। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। আবার গতকালই হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান সুমিত। সশরীরে আদালতে আসেননি তিনি। চলতি সপ্তাহেই তাঁর আবেদনের শুনানি হওয়ার কথা।

এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের মামলায় সিআইডি নিজে থেকে উদ্যোগী হয়ে অভিবাসন দফতরের দ্বারস্থ হয়। সুমিতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারির আবেদন করে। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ফলে সুমিতের পক্ষে দেশ ছেড়ে পালানো কার্যত অসম্ভব। কোনও বন্দর দিয়ে পালানোর চেষ্টা করলেই আটক করা হবে তাঁকে।

প্রসঙ্গত, প্রতারণা ও জমি দুর্নীতি মামলায় সুমিত খোঁজ চালাচ্ছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেফতার করার পর জিজ্ঞাসাবাদে অভিষেকের আপ্ত সহায়কের নাম সামনে আসে। তারপরই সুমিতের খোঁজে অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!