AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: ১৯৫৮-র পর আবার ২০২৬, যেভাবে বিশ্বকাপ মিলিয়ে দিল ৬৮ বছরের ইতিহাসকে!

FIFA: সেবার ছিল গ্ৰুপ লিগের শেষ দিন ফলে ৪ গ্ৰুপের ৪ দল এক সময়ে নেমেছিল। সেদিন খেলা হয়েছিল মোট ৮ ম্যাচ, যার মধ্যে ৪ ম্যাচ ড্র হলেও বাকি ৪ ম্যাচে ফল হয়েছিল। এবার বলতেই হবে স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের ড্র করা ম্যাচের কথা কারণ কেপ ভার্দে নামক এই দ্বীপ অঞ্চলটি এই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে। তাদের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ। এই ম্যাচে ভাল খেলে ইতিমধ্যেই গোটা দেশের কাছে নায়কোচিত সন্মান পাচ্ছেন দলের গোলরক্ষক ভোজিনহা। 

FIFA World Cup 2026: ১৯৫৮-র পর আবার ২০২৬, যেভাবে বিশ্বকাপ মিলিয়ে দিল ৬৮ বছরের ইতিহাসকে!
বিশ্বকাপ ট্রফিImage Credit: X
| Edited By: | Updated on: Jun 17, 2026 | 12:18 AM
Share

কলকাতা : ১৯৫৮ মিলিয়ে দিল ২০২৬কে। ফুটবল বিশ্বকাপে (Fifa World Cup) ড্র হল চার চারটি ম্যাচ। এরফলেই চারটি ম্যাচই ড্র হয়ে এই দুই সালের মধ্যে মিল খুঁজে পেলেন সমর্থকরা। সেবারও একই দিনে চার ম্যাচই ড্র (World Cup draw) হয়েছিল। তবে আর একটা মিল শুনলেও অবাক হতে হয়। ১৯৫৮ সালের সেই দিনও ছিল ১৫ জুন। আজকের ম্যাচগুলিও হল এই ১৫ জুনেই।

১৯৫৮ সালে বিশ্বকাপের আসর বসেছিল সুইডেনে। সেবারই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তখন এই ১৫ জুনেই ঘটেছিল এই অভাবনীয় ঘটনা। সেদিনও ছিল ৪টি ম্যাচ। সুইডেন বনাম ওয়েলস ড্র হয়েছিল ০-০, ইংল্যান্ড বনাম অস্ট্রিয়া ড্র হয়েছিল ২-২, প্যারাগুয়ে বনাম যুগোশ্লোভাকিয়া ড্র হয়েছিল ৩-৩, পশ্চিম জার্মানি ও নর্দার্ন আয়ারল্যান্ড ম্যাচও ড্র হয়েছিল ২-২ ফলে।

এদিনও ড্র হল ৪ ম্যাচই। স্পেন বনাম কেপ ভার্দে ড্র হল ০-০, বেলজিয়ামকে ১-১ ফলে আটকে দিল মিশর, সৌদি আরবের বিরুদ্ধে জিততে পারল না উরুগুয়ে। ড্র হল ১-১ ফলে। দিনের শেষ ম্যাচটি ইরানের বিরুদ্ধে ২-২ ড্র করেছে নিউজিল্যান্ড। যার মধ্যে স্পেনের বিরুদ্ধে কেপ ভার্দের ড্র করা বেশ উল্লেখযোগ্য কারণ কেপ ভার্দে নামক এই দ্বীপ অঞ্চলটি এই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে। তাদের জনসংখ্যা মাত্র ৫ লক্ষ। এই ম্যাচে ভাল খেলে ইতিমধ্যেই গোটা দেশের কাছে নায়কোচিত সন্মান পাচ্ছেন দলের গোলরক্ষক ভোজিনহা।

তবে একটা বিষয় বলার আছে। সেবার ছিল গ্ৰুপ লিগের শেষ দিন ফলে ৪ গ্ৰুপের ৪ দল এক সময়ে নেমেছিল। সেদিন খেলা হয়েছিল মোট ৮ ম্যাচ, যার মধ্যে ৪ ম্যাচ ড্র হলেও বাকি ৪ ম্যাচে ফল হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য চেকোস্লোভাকিয়া ৬-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে। মেক্সিকো ৪-০ হারায় হাঙ্গেরিকে। তবে এবার একদিনে মোট ৪ ম্যাচই ছিল। ৪ ম্যাচ আবার একদিনে। ফলে, ৬৮ বছর আগের ইতিহাসকে মিলিয়ে দিল বিশ্বকাপ।

Follow Us