Koel Mallick on BJP: দলবদল করতেই রঞ্জিৎবাবু ও আপনাকে ট্রোল করা হচ্ছে! শুনেই মিষ্টি হেসে একটা জবাব কোয়েল
BJP, Koel Mallik: বে এর বাইরের পৃথিবীটা যে আলাদা, সেটা আমি জানি, অনেক ছোট বয়স থেকে দেখা। তাঁদের জন্য কাজ করার ইচ্ছে হত। সবার মঙ্গল কামনা করে কাজ করতে চাই। ঠিক যে কারণে আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম, আজ সেই কারণে এখানে আছি। যাতে মানুষের জীবনে কোনও পার্থক্য আনতে পারি, তাহলে আমি ভীষণ খুশি হব। জানব আমার জীবন সার্থক।"

কলকাতা: তৃণমূলে যোগ দেওয়ার সময় বলেছিলেন, ‘দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করবেন’, আর পাঁচ মাস পর বিজেপিতে যোগ দিয়ে ফের একবার তেমনটাই জানালেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বারেবারে জোর দিয়েছেন দেশের মানুষের সেবার জন্য। তবে কোয়েল দলবদল করছেন এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছিলেন। রবিবার বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তীব্র আক্রমণ শানান। এবার সেই ট্রোলারদের হেসে হেসে জবাব দিলেন কোয়েল।
কোয়েল মল্লিক এ দিন স্পষ্টত জানালেন, তিনি ট্রোলারদের বিষয়ে একদমই ভাবিত নন। তিনি সাইকোলজির ছাত্রী বলে নিজেকে উল্লেখ করে বলেন, “রাগ হয়নি। এইজন্য নেই হয়তো আমি সাইকোলজির ছাত্রী। সেই মানবিকতাবোধ আমার রয়েছে। আমার মনে হয় তাঁরা অন্যকে ছোট করে , অপমান করে তাঁরা যে মানসিক আরাম পেয়েছেন, তা নিজেদের ক্ষোভ থেকে।” মিষ্টি হাসি হেসে ট্রোলারদের সব কটাক্ষ উড়িয়ে বিজেপি প্রার্থী এও জানান, “তাঁরা যদি সুখে থাকতেন, তাহলে অন্য কাউকে অপমান করে ছোট দেখিয়ে এত বাজে বাজে কথা বলে টক্সিসিটি ছড়াতেন না। তাঁদের মানসিক সুস্থতা কামনা করি।”
সাধারণ মানুষের জন্য কাজ করতে তিনি চান। আর এর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার বলে তিনি মনে করেন। কোয়েল এ দিন বলেন, “মানুষের সেবা আমি জানি। যখন ছোট ছিলাম, তখন গরমের ছুটিতে সবাই ঘুরতে যেত, আমার মা নিয়ে যেতেন মিশনারি অফ চ্যারিটিতে। আমার ভগবানের আশীর্বাদ এমন পরিবারের জন্মেছি যে আমি প্রিভিলেজড। তবে এর বাইরের পৃথিবীটা যে আলাদা, সেটা আমি জানি, অনেক ছোট বয়স থেকে দেখা। তাঁদের জন্য কাজ করার ইচ্ছে হত। সবার মঙ্গল কামনা করে কাজ করতে চাই। ঠিক যে কারণে আমি রাজনীতিতে প্রবেশ করেছিলাম, আজ সেই কারণে এখানে আছি। যাতে মানুষের জীবনে কোনও পার্থক্য আনতে পারি, তাহলে আমি ভীষণ খুশি হব। জানব আমার জীবন সার্থক।”
