AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Model Code violation Kalyan Banerjee: কল্যাণের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

BJP EC complaint Kalyan Banerjee: সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সামনে কিছু প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের উদ্দেশে বেলাগাম মন্তব্য করেন কল্যাণ। কল্যাণ বলেছেন, "৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।" এই কথার রেশ টেনেই কল্যাণ এরকম কিছু শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা রাজনৈতিক পরিভাষায় কুরুচিকর।  এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি।

Model Code violation Kalyan Banerjee: কল্যাণের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি
কল্যাণ বন্দ্যোপাধ্যায় Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 05, 2026 | 1:56 PM
Share

কলকাতা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার কমিশনে নালিশ করতে চলেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। যা নির্বাচনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে। বিজেপির বক্তব্য, বিজেপি নেতাদের উদ্দেশে করা কল্যাণের মন্তব্য উস্কানিমূলক, অবমাননাকর, হিংসাত্মক।
এই ভিডিয়ো সেন্সর করার দাবি জানিয়েছে বিজেপি। কমিশনে লেখা চিঠিতে বিজেপি জানিয়েছে, এই ধরনের মন্তব্য করা থেকে কল্যাণ ও অন্যান্য তৃণমূল নেতারা যাতে বিরত থাকে, সেরকম কঠোর পদক্ষেপ করুক নির্বাচন কমিশন।

 

সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের সামনে কিছু প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপি নেতাদের উদ্দেশে বেলাগাম মন্তব্য করেন কল্যাণ। কল্যাণ বলেছেন, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।” এই কথার রেশ টেনেই কল্যাণ এরকম কিছু শব্দবন্ধ ব্যবহার করেন, সেটা রাজনৈতিক পরিভাষায় কুরুচিকর।  এই ধরনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে বিজেপি। রবিবার নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছে বিজেপি। সেখানে এক্স হ্যান্ডেলের লিঙ্কও ‘এমবেড’ করা হয়েছে। যে লিঙ্কে ক্লিক করলে কল্যাণের বিতর্কিত মন্তব্যের ফুটেজ দেখা যাচ্ছে।

বিজেপি তাতে লিখেছেন, “এটা দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে  তৃণমূলের একজন সাংসদের মুখের ভাষা। এটা তৃণমূলের সংস্কৃতিকেই তুলে ধরছে।” কল্যাণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানান বিজেপি নেতা শিশির বাজোরিয়া। কল্যাণের বিরুদ্ধে ঘৃণা ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে।

Follow Us