AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murder in Golf Green: আবার গল্ফগ্রিন! আরও এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার থানার অদূরেই, রক্তে ভাসছে এলাকা

Murder in Golf Green: ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা।

Murder in Golf Green: আবার গল্ফগ্রিন! আরও এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার থানার অদূরেই, রক্তে ভাসছে এলাকা
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 8:25 PM
Share

কলকাতা: ফের শহরে খুন তরুণী। ফের প্রশ্নের মুখে কলকাতার নারী নিরাপত্তা। ফের অকুস্থল সেই গল্ফগ্রিন। এবার গল্ফগ্রিন থানার পিছনের দিক থেকে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার। যে বাড়িতে তিনি থাকতেন সেই বাড়িতেই খাটের নিচ থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। ওই বাড়িতে তরুণী মায়ের সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। গলায় ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন রয়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাপানউতোর তৈরি হয়েছে এলাকায়। মৃতার নাম নাফিসা খাতুন (৪২)। সাউথ সিটিতে কুকিংয়ের কাজ করতেন বলে জানা যাচ্ছে। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ। পৌঁছেছে লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারাও। কখন মৃত্যু হয়েছে, মৃত্যুর আগের পরিস্থিতি কী ছিল, আততায়ী কোন পথে এসেছে, কোন ধরনের অস্ত্র দিয়ে তাঁকে খুন করা হতে পারে সবই খতিয়ে দেখছে পুলিশ। 

ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, মাসখানেক আগে এই গল্ফগ্রিন থেকেই আরও এক তরুণীর কাটা মুন্ডু উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল গোটা শহরে। দেহের বাকি অংশ খুঁজে পেতেও রীতিমতো বেগ পেতে হয়েছিল পুলিশ। সেই ঘটনার মাসখানের মধ্যে কার্যত ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে প্রশ্ন উঠছে শহরের এই নির্দিষ্ট অঞ্চলের নিরাপত্তা নিয়ে। 

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা