West Bengal News Today Live: শেষদিনেও উত্তপ্ত বিধানসভা, অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব
Breaking News in Bengali Live Updates: নির্ধারিত সময়মতো সবকিছু এগোলে আগামী এপ্রিল মাসেই ভোট হবে বাংলায়। বিধানসভা নির্বাচন আসন্ন। সেই ভোটের আগে শেষ অধিবেশন চলছে বাংলায়। গত কয়েকদিনে বিধানসভা উত্তাল হয়েছে। আজ শেষ দিনে কী হতে পারে সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

ভোটের আগে শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়ছে। বিভিন্ন ইস্যুতে গত কয়েকদিন ধরে উত্তাল হচ্ছে রাজ্যের বিধানসভা। আর আজ অধিবেশনের শেষ দিন। এদিন বিরোধীরা কী করবেন, শাসক দলের বিধায়করা কী জবাব দেবেন, সেদিকেই নজর থাকছে দিনভর।
LIVE NEWS & UPDATES
-
Sukanta-Prasenjit: প্রসেনজিতের বাড়িতে সুকান্ত
- শনিবার সকাল সকালই সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষও।
- টলিউডে শোরগোল। তাহলে কি ভোটের আগে প্রসেনজিৎকে ঘিরে নতুন কোনও সমীকরণ দেখতে চলেছে টলিপাড়া? এই উত্তর পাওয়া না গেলেও, জানা গিয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে সুকান্ত মজুমদারের শনিবারের এই সাক্ষাৎ ছিল একেবারেই সৌজন্যমূলক। অভিনেতা পদ্মশ্রী সম্মান পাওয়ায়, প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুকান্ত ও রুদ্রনীলরা।
- সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বেশ কিছুক্ষণ প্রসেনজিতের বাড়িতে ছিলেন সুকান্ত ও রুদ্রনীল। সিনেমা জগত, অভিনয় নিয়ে মূলত তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে। হালকা মেজাজেই উঠে এসেছে রাজ্য ও দেশের সার্বিক পরিস্থিতির কথাও।
-
Assembly: অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিসের প্রস্তাব
- অধিবেশনের শেষদিনেও উত্তপ্ত বিধানসভা।
- সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে স্বাধিকারভঙ্গের নোটিসের প্রস্তাব দেওয়া হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে। শুক্রবার এই ইস্যুতে উত্তাল হয়েছিল অধিবেশন।
- শুক্রবার অগ্নিমিত্রাকে সতর্ক করেছিলেন স্পিকার। শনিবার দেওয়া হল স্বাধিকারভঙ্গের নোটিস।
- স্বাধিকারভঙ্গের নোটিসের প্রস্তাব পেশ করেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়। সেই প্রস্তাব পাঠানো হয়েছে স্বাধিকার সংক্রান্ত প্রিভিলেজ কমিটিতে।
- এরপরই বিজেপি বিধায়করা ক্ষোভ প্রকাশ করেন ও ওয়াকআউট করে চলে যান।
-
-
CPIM: সিপিএম-কে খেলাচ্ছেন নওশাদ? আসরে বিমান
- সিপিএমে আপাতত হুমায়ুন পর্বের সমাপ্তি! আইএসএফকে সঙ্গে নিয়েই ২৬-এর বৈতরণী পার করতে চায় বামেরা। শরিকদের মতানৈক্য মেটাতে এবার ত্রাতার ভূমিকায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
- এদিকে, আইএসএফের জন্য বাড়তি কোনও সিট ছাড়তে নারাজ ফরওয়ার্ড ব্লক সহ অন্যান্য দল। আইএসএফ আগের থেকে বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে বলেই জানা যাচ্ছে।
- ৫০ আসনে লড়তে চাইছে আইএসএফ। নওশাদকে ৫০ আসন ছাড়লে বামফ্রন্টকে নতুন করে জোট অঙ্ক করতে হবে।
- ২২ ফেব্রুয়ারি ডেডলাইন ধরে এগোচ্ছে সিপিএম। ২২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত আসন সমঝোতা শেষ করতে চাইছেন সেলিম-সুজনরা। আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠকে সব চূড়ান্ত হয়ে যাবেই বলে মত সিপিএমের।
-
TMC: লোকসভায় ১০০ দিনের কাজ নিয়ে প্রশ্ন
- আদালতের নির্দেশের পরও বাংলায় শুরু হয়নি ১০০ দিনের কাজ। এবার সংসদে সেই একশো দিনের কাজকে হাতিয়ার করল তৃণমূল।
- রাজ্যের শাসকদলের সাংসদ মালা রায় বাংলায় একশো দিনের কাজ নিয়ে একাধিক প্রশ্ন করলেন। তবে তার লিখিত জবাবও দিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
- লোকসভায় মালা রায় প্রশ্ন করেন, ২০২৫ সালের ১ অগস্ট থেকে ২০২৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিমে (MGNREGS) পশ্চিমবঙ্গে কতদিন কাজ হয়েছে?
- তৃণমূল সাংসদের প্রশ্নের লিখিত জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান। তিনি জানান, ২০২২ সালের ৯ মার্চ থেকে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের নির্দেশ রাজ্য সরকার না মানায় এই পদক্ষেপ করা হয়েছে বলে তিনি জানান।
Published On - Feb 07,2026 10:29 AM
Follow Us
শীতের টাটকা ধনেপাতা দিয়ে বানান টেস্টি চাটনি, সময় লাগবে মাত্র ২ মিনিট
৫ মিনিটে বানান সুস্বাদু পালং শাকের ক্রিস্পি পকোড়া, রইল রেসিপি
ছাব্বিশে বদলে যাবে বিশ্ব! বাবা ভাঙ্গার ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী ফেলল আলোড়ন
শীত মানেই কেক-পেস্ট্রির সময়, বাড়িতে সহজে বানান অরেঞ্জ পেস্ট্রি
ফ্যাট টু ফিট! তিল-গুড়ের লাড্ডু কেন শীতকালের সুপারফুড?
ফের হাসপাতালে পলাশ, কেমন আছেন স্মৃতির হবু বর?
