Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest News on 18 March
West Bengal News Live Today: সকাল থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা, প্রচারে ঝড় তুলছেন কুণাল থেকে দিলীপ, শ্রেয়া থেকে সজল
Breaking News in Bengali Live Updates: “আমি শুধু একটাই কথা বলছি, আমাকে ৫ বছরের সুযোগ দাও, ভাল না লাগলে পাল্টে দাও। এখানে মানুষকে জল কিনে খেতে হয়। তৃণমূল বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। কিন্তু পুরো লক্ষ্মীর ভাণ্ডার জলে চলে গিয়েছে। মানুষকে ৩০ টাকা বোতল রোজ কিনতে হয়।” প্রচারে বেরিয়ে এ ভাষাতেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন সজল।
চলছে জোরদার প্রচার Image Credit source: TV 9 Bangla GFX
আড়াই দশক সংসদের অলিন্দে দেখা গিয়েছে তাঁকে। লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছেন। তা বলে বিধানসভার অন্দরে যে তাঁকে দেখা যায়নি, এমনটা নয়। তবে তা ২৬ বছর আগে।
আর ২৬ বছর পর ফের বিধানসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সত্যিই কি বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী?
প্রার্থী হলে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আড়াই দশক লোকসভার সাংসদ থাকা অধীরকে নিয়ে কী ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব?
তিনদিন আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী রাজ্যের প্রান্তে প্রান্তে টহলদারি শুরু করেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার স্পষ্ট করে দিয়েছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে।
কিন্তু, হিংসা কি এড়ানো যাবে? এই নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন বীরভূমে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল।
পাচার করার সময় প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই ট্র্যাক্টর আটক করে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বিস্ফোরক বোঝাই ট্রাক্টরটি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার কাদাসির গ্রামে।
একরাশ হতাশার সঙ্গে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন। সাফ বলেছেন, “রাজনীতি আর করব না। রাজনীতি থেকে বিশ্রাম নিলাম।”
18 Mar 2026 12:08 PM (IST)
প্রচারে বেরিয়েই তৃণমূলকে তোপ সজলের
খুব ভাল সাড়া পাচ্ছি। মানুষকে কিছুই বলছি না। মানুষ সব জানে তাঁর এলাকা কেমন আছে। কে কেমন আছে, কে ভাল আছে মন্দ আছে সব জানে।
আমি শুধু একটাই কথা বলছি, আমাকে ৫ বছরের সুযোগ দাও, ভাল না লাগলে পাল্টে দাও। এখানে মানুষকে জল কিনে খেতে হয়। তৃণমূল বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি। কিন্তু পুরো লক্ষ্মীর ভাণ্ডার জলে চলে গিয়েছে। মানুষকে ৩০ টাকা বোতল রোজ কিনতে হয়।