Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on february 1
live now
West Bengal News Today Live: বাজেটের দিনই দিল্লি যাচ্ছেন মমতা, সোমবার বৈঠক জ্ঞানেশ কুমারের সঙ্গে
Breaking News in Bengali Live Updates: এসআইআর এর কাজে যে পশ্চিমবঙ্গের শাসকদল কোনওভাবেই খুশি নয়, তা আগে একাধিকবার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছেন মমতা। সরাসরি ৫টি চিঠি লিখেছেন মমতা। এবার নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Social Media
BUDGET 2026: স্কুল-কলেজে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব তৈরির প্রস্তাব
অরেঞ্জ ইকনমি- অ্যানিমেশন, গেমিং, ভিজ্যুয়াল এফেক্ট ও কমিক্স সেক্টর ক্রমশ বহরে বাড়ছে। ২০৩০-এর মধ্যে ২০ লক্ষ দক্ষ কর্মী প্রয়োজন ওই সেক্টরে। মুম্বইয়ের ইন্ডিয়ান ইন্সটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজিতে এই সব সেক্টরের জন্য কনটেন্ট ক্রিয়েটর ল্যাব (এভিজিসি ল্যাব) তৈরিতে সাহায্য করার প্রস্তাব: অর্থমন্ত্রী। ১৫০০০ স্কুল ও ৫,০০০ কলেজেও তৈরি হবে কনটেন্ট ক্রিয়েটর ল্যাব।
ডিজাইন ইন্ডাস্ট্রি- ডিজাইন নতুন প্রতিষ্ঠান তৈরির প্রস্তাব। রাজ্যগুলিকে ইউনিভার্সিটি তৈরিতে সাহায্যের প্রস্তাব।
প্রতিটি জেলায় একটি করে গার্লস হস্টেল তৈরির প্রস্তাব।
চারটি টেলিস্কোপ ফেসিলিটি তৈরির প্রস্তাব
01 Feb 2026 11:30 AM (IST)
ডানকুনি থেকে ফ্রেড করিডর
বাংলার জন্য বড় ঘোষণা কেন্দ্র্রীয় অর্থমন্ত্রীর
ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডর
একই করিডর তৈরি হবে সুরাটে
এছাড়াও তৈরি করা হবে সাতটি হাইস্পিড রেল করিডর, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে
01 Feb 2026 10:14 AM (IST)
Bengal Budget: সামনেই বাংলার বাজেট
আগামী সপ্তাহেই বাংলার বিধানসভায় রয়েছে বাজেট অধিবেশন। তার আগে মমতার দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।
আগে স্থির হয়েছিল ৩১ জানুয়ারি অধিবেশন শুরু হবে। ২ ফেব্রুয়ারি বাজেট হবে। সেটা পিছিয়ে গিয়েছে বলে আগে খবর মিলেছে।
01 Feb 2026 10:13 AM (IST)
CM Mamata Banerjee: দিল্লির পথে মমতা
বাংলায় চলা এসআইআর মমতার দিল্লি সফরের দিকে নজর রাজনৈতিক মহলের।
সূত্রের খবর, সোমবার বিকেলে দিল্লির নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সরাসরি বৈঠক করবেন তিনি।
এসআইআর এর কাজে যে পশ্চিমবঙ্গের শাসকদল কোনওভাবেই খুশি নয়, তা আগে একাধিকবার চিঠি লিখে বুঝিয়ে দিয়েছেন মমতা। সরাসরি ৫টি চিঠি লিখেছেন মমতা। এবার নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি সাক্ষাতের পর কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।
কলকাতা: সংসদে পেশ হচ্ছে কেন্দ্রীয় বাজেট। আর এদিনই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে তাঁর যাওয়ার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তারপরই জানা যায় ফেব্রুয়ারির শুরুতে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে বিধানসভা ভোটের আবহে ক্রমেই তপ্ত হচ্ছে বাংলা। বারবার ঘুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শোনা যাচ্ছে পরিবর্তনের হুঙ্কার। এমতাবস্থায়, ভোটমুখী বাংলার জন্য অর্থমন্ত্রীর ঝুলি থেকে নতুন কিছু বের হয় কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের।