Bangla NewsKolkata Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on January 18
West Bengal-India News Today Highlights: ‘বাংলা থেকে তৃণমূলের মহাজঙ্গলরাজকে বিদায় করতে আপনার ভোট প্রয়োজন’, সিঙ্গুর থেকে বঙ্গবাসীকে বার্তা মোদীর
Highlights: টাটা বাংলা ছাড়ার ১৭ বছর পর সিঙ্গুরে প্রধানমন্ত্রী। সরকারি সভায় ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কথা রয়েছে। বলাগড়ে বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে। সিঙ্গুরে টাটাদের ফেরানোর বার্তা কী দেবেন? চর্চা চলছে জোরকদমে।
কলকাতা ও সিঙ্গুর: ভোটের আবহে ক্রমেই তেতে উঠছে বাংলা। ফের চর্চায় জমি আন্দোলনের আঁতুরঘর।এগারোর পরিবর্তনে অন্যতম অনুঘটকের কাজ করেছিল যে সিঙ্গুর, এবার সেই সিঙ্গুরেই ভোটের আগে পা পড়ছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রয়েছে সভা। তাই সেখান থেকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। সিঙ্গুরে টাটাদের ফেরানোর বার্তা কী দেবেন? চর্চা তুঙ্গে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
18 Jan 2026 09:02 PM (IST)
PM Modi: আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ আসবে বাংলায়: মোদী
সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, বিজেপি সরকার বাংলায় সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। তিনি বলেন, “এটি মোদীর গ্যারান্টি এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে।”
আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান মোদী। তিনি বলেন, “বিজেপিকে দেওয়া একটি ভোটই হিংসা শেষ করবে। আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সন্দেশখালির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে এবং নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করবে।”
18 Jan 2026 01:42 PM (IST)
PM Modi in Singur: স্বপ্ন দেখা ছাড়েনি সিঙ্গুর
কেউ স্বপ্ন দেখেন বন্ধ হওয়া ক্য়ান্টিন ফিরে পাওয়ার, কেউ স্বপ্ন দেখেন বাংলার রাজনৈতিক বদলের। টাটাদের ফেলে যাওয়া মাঠ আজও স্বপ্নের ব্যাপারী। পূরণ করতে পারবেন প্রধানমন্ত্রী মোদী?
যে জমি একদিন বড় শিল্পের স্বপ্ন দেখেছিল, হাজার হাজার মানুষ দু-মুখো অন্ন সংস্থানের আশা দেখেছিল, সেই জমিতেই আজ বড় সভা।
হুগলির সিঙ্গুর থেকে ৮৩০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি নতুন অমৃত ভারত ট্রেনেরও ফ্ল্যাগ-অফ করবেন তিনি।
এই প্রকল্পের মধ্যে রয়েছে একটি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট (IWT) টার্মিনাল এবং একটি রোড ওভার ব্রিজ। প্রায় ৯০০ একর জুড়ে বলাগড়কে একটি আধুনিক কার্গো হ্যান্ডলিং টার্মিনাল হিসাবে গড়ে তোলা হচ্ছে, যার পরিকল্পিত বার্ষিক ধারণক্ষমতা প্রায় ২.৭ মিলিয়ন টন (MTPA) হবে।
প্রধানমন্ত্রী মোদী কলকাতায় একটি অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারানও উদ্বোধন করবেন।
আজ প্রধানমন্ত্রী মোদী জয়রামবাটি-বরগোপীনাথপুর -ময়নাপুর নতুন রেললাইনের উদ্বোধন করবেন। এই রেলপথটি তারকেশ্বর-বিষ্ণুপুর নতুন রেললাইন প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।
18 Jan 2026 12:45 PM (IST)
বেলডাঙায় গেলেন ইউসুফ, কথা বললেন মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে
থমথমে গোটা এলাকা। অশান্ত বেলডাঙায় আজও চলছে পুলিশের রুটমার্চ। দু’দিন ধরে জ্বলল বেলডাঙা, কিন্তু কোথায় ছিলেন সাংসদ ইউসুফ পাঠান?
নিপা আতঙ্ক বাংলায়। গাইডলাইন দিল রাজ্য স্বাস্থ্য দফতর। নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর সঙ্গে থাকা ব্যক্তি ও তাদের দেখভালের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরের ৫ সদস্যের চিকিৎসক দল।
স্বাস্থ্য দফতরের গাইডলাইনে বলা হয়েছে, নিপা আক্রান্ত বা নিপার উপসর্গ থাকা রোগীর রক্ত, ফ্লুইড, হাঁচি-কাশি বা ড্রপলেটের সংস্পর্শে আসা ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে ‘হোম কোয়ারেন্টিন’ করতে হবে।
পাশাপাশি কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির দিনে দুইবার চিকিৎসা করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসর্গ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তির নির্দেশ দেওয়া হয়েছে।
ওই ব্যক্তিকে আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ডে রাখতে হবে।
যাদের মধ্যে নিপার উপসর্গ দেখা যাচ্ছে, তাদের নমুনা আরটি-পিসিআর টেস্টের জন্য দ্রুত পাঠানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
নিপা আক্রান্ত রোগীর পাঁচদিন অন্তর নমুনা পরীক্ষা করতে হবে বলেই জানিয়েছে স্বাস্থ্য দফতর।