AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে?’, প্রশ্ন তুললেন বিচারপতি

Calcutta High Court: বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, রাজ্যপাল অনুমতি সাপেক্ষে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী ও নির্বাচন পরবর্তী অশান্তিতে 'আক্রান্ত' ব্যক্তিরা। তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন, সেটা পুলিশকে জানাতে হবে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ, যদি গাড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে, সেটাও জানাতে হবে পুলিশকে।

Calcutta High Court: 'রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে?', প্রশ্ন তুললেন বিচারপতি
বিচারপতি অমৃতা সিনহাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 14, 2024 | 11:33 PM
Share

কলকাতা: রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজ্যপালের কাছে নতুন করে আবেদন জানাতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ। বিচারপতি জানিয়েছেন, রাজ্যপাল অনুমতি সাপেক্ষে তাঁর সঙ্গে দেখা করতে পারবেন শুভেন্দু অধিকারী ও নির্বাচন পরবর্তী অশান্তিতে ‘আক্রান্ত’ ব্যক্তিরা। তবে রাজ্যপালের সঙ্গে কতজন দেখা করতে যাবেন, সেটা পুলিশকে জানাতে হবে। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার আরও নির্দেশ, যদি গাড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কতগুলি গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে, সেটাও জানাতে হবে পুলিশকে।

তবে শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী এদিন আদালতে জানিয়ে দেন, তাঁদের কোনও গাড়ি রাজভবনের ভিতরে ঢুকবে না। সকলেই হেঁটে রাজভবনের ভিতরে প্রবেশ করবেন। অন্যদিকে রাজ্যের তরফে আবার সওয়াল করা হয়, যাঁরা রাজভবনের ভিতরে প্রবেশ করবেন, তাঁদের শনাক্তকরণের কাজ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কোনও ব্যক্তিকে করতে হবে। রাজ্যের এই দাবিতে বিচারপতি সম্মতি দিলেও, তিনি জানিয়ে দিয়েছেন, কারও পরিচয় নথিবদ্ধ করা যাবে না। কারণ, সেরকম হলে পরে আবার তাঁদের হেনস্থা করার আশঙ্কা থেকে যায় বলেই মনে করছেন বিচারপতি অমৃতা সিনহা।

উল্লেখ্য, গতকালের ঘটনার পর আজ মামলার শুনানির সময় বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। রাজ্যপালকে কি গৃহবন্দি করে রাখা হয়েছে? যদি সেটা না হয় তাহলে কেন তাঁর অনুমতিক্রমে কাউকে তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না কেন? প্রশ্ন তোলেন বিচারপতি। যদিও সেক্ষেত্রে রাজ্যের যুক্তি, গতকাল বিকেল ৪টে ৪০মিনিট নাগাদ একটি কালো গাড়ি রাজভবনের সামনে এসে থেমেছিল। সেই সময় শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক সেখানে দায়িত্বে থাকা ডিসির সঙ্গে দেখা করেন।

রাজ্যের যুক্তি, ডিসি তখন জানতে চেয়েছিলেন কতজন ব্যক্তি ও কতগুলি গাড়ি ভিতরে যাবে। কিন্তু এরপর তিনি রাজভবনের ভিতরে চলে যান এবং পুলিশের সঙ্গে আর কথা বলেননি বলেই দাবি রাজ্যের। রাজ্যের তরফে সওয়াল করা হয়, এরপর শুভেন্দু গাড়ি থেকে নেমে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। কিন্তু ভিতরে ঢোকার কথা আর কেউ বলেননি।

Follow Us
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
ফ্রান্সে আইনের বই থেকে মুছে গেল দাসপ্রথার বিধান
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
দেখুন শওকতকে আদালতে তোলার সময় ঠিক কী অবস্থা হল
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
রাজ্য গেমসের টাকা নিয়েও নয়ছয় করেছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ?
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
আবাসে কাটমানির টাকা ফেরত চেয়ে পঞ্চায়েত সদস্যর বাড়ি ঘেরাও এলাকাবাসীর
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
উত্তর দমদম পুরসভার চেয়ারম্যানকে বেধড়ক মার উত্তেজিত জনতার
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
ডাবল ইঞ্জিন সরকারের সুফল, রাজ্যে রেলে গতি আনার তোড়জোড়
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
একইদিনে বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধানের ইস্তফা
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার রেলের সঙ্গে কোনও সহযোগিতা করেনি: শুভেন্দু অধিকারী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
আগের সরকার কোনও কাজেরই অনুমতি দিত না: রেলমন্ত্রী
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?
বিস্তর অভিযোগ, ধরা পড়ার ভয়ে কোন গর্তে লুকিয়ে জাহাঙ্গির খান?