AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: ‘সংখ্যাটা ঠিক কত?’ বুধবারই জানাতে হবে, এবার অভিষেকের মামলায় বড় পর্যবেক্ষণ আদালতের

Abhishek Banerjee Case: অভিষেকের আইনজীবী আদালতে জানান, তিনি রাজনৈতিক নেতা, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেকেই মামলা হচ্ছে। অভিষেক আশঙ্কা প্রকাশ করেছেন, একাধিকবার পুলিশ তলব করছে। পুলিশের সামনে গেলেও হয়রানির শিকার হতে হবে, আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।

Abhishek Banerjee: 'সংখ্যাটা ঠিক কত?' বুধবারই জানাতে হবে, এবার অভিষেকের মামলায় বড় পর্যবেক্ষণ আদালতের
অভিষেকের মামলায় কী নির্দেশ কলকাতা হাইকোর্টের?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 12:39 PM
Share

কলকাতা:  মামলার গেঁরোয় জর্জরিত তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু তার সংখ্যাটা ঠিক কত? এবার সেই তথ্যই তলব করল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় কী মামলা, তা রিপোর্ট দিকে পুলিশকে মৌখিক নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য।

অভিষেকের আইনজীবী আদালতে জানান, তিনি রাজনৈতিক নেতা, তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেকেই মামলা হচ্ছে। অভিষেক আশঙ্কা প্রকাশ করেছেন, একাধিকবার পুলিশ তলব করছে। পুলিশের সামনে গেলেও হয়রানির শিকার হতে হবে, আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক।

তখন বিচারপতি বলেন, “আমি ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছি। তাহলে পুলিশ ডাকলে অসুবিধা কোথায়?” বিচারপতির পর্যবেক্ষণ, “মামলার কোন গ্রহণযোগ্যতা নেই।” মামলাকারীর আইনজীবী জানান,  রোজ নতুন নতুন এফআইআর হচ্ছে। তালিকা দেওয়া হোক, কটি এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত আটটি কেস আছে। তারপরই পুলিশকে রিপোর্ট জমা করার মৌখিক নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার ফের এই মামলার শুনানি।

এর আগে দেখা যায়, পূর্বতন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাও এই ধরনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিলেন। সে সময়ে বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে একটি রক্ষাকবচও দেন। আবেদন ছিল, এভাবে তাঁকে বারবার হেনস্থা না করে, যে কোনও এফআইআর করার আগে আদালতের অনুমতি নেওয়া। পালাবদলের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই একই ধরনের মামলা করেছেন। এই মামলায় বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছে আদালত। তাহলে পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অসুবিধা কোথায়?

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন