AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: হাজরায় শহিদ দিবস পালনে রাজি নয় কালীঘাট তৃণমূল, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট

Calcutta High Court on Kalighat TMC Martyrs' Day rally: হাজরায় শহিদ দিবস পালনে তাঁরা ইচ্ছুক নন বলে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কারণ হিসেবে তিনি বলেন, "হাজরায় শহিদ দিবস পালন সম্ভব নয়। কারণ হাওড়া রেলস্টেশন থেকে কর্মীদের আসতে অসুবিধা হবে।" বিচারপতি জানতে চান, তাঁদের জমায়েতে কত লোক হতে পারে? কল্যাণ উত্তরে জানান, সম্ভবত ১৫-২০ হাজার লোক জমায়েত হতে পারেন।

Calcutta High Court: হাজরায় শহিদ দিবস পালনে রাজি নয় কালীঘাট তৃণমূল, পুলিশকে বিকল্প জায়গার ব্যবস্থা করতে বলল হাইকোর্ট
নিজের সওয়ালে কী বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 15, 2026 | 11:36 AM
Share

কলকাতা: এ বছর ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাই শহিদ দিবস পালন করতে পারবে না কালীঘাট তৃণমূল। বুধবার মমতাপন্থী তৃণমূলের মামলার পরিপ্রেক্ষিতে একথা স্পষ্ট করে দিল কলকাতা হাইকোর্ট। কালীঘাট তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে কতজন আসতে পারেন, সেকথাও এদিন জানতে চান বিচারপতি সৌগত ভট্টাচার্য। ১৫-২০ হাজার মানুষ জমায়েত করতে পারেন বলে জানালেন কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কালীঘাট তৃণমূলকে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড পূর্বের মধ্যে কোথায় কর্মসূচির অনুমতি দেওয়া যাবে, সেই নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে বলল হাইকোর্ট।

কালীঘাট তৃণমূলকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহিদ দিবস পালনের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। এরই বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় তারা। এদিন ওই মামলার শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “১৯৯৩ সাল থেকে ২-৩ বছর বাদ দিয়ে বাকি বছরগুলি আমরা শহিদ দিবস পালন করছি। এ বছর তৃণমূলের একাংশ গান্ধী মূর্তির সামনে শহিদ দিবস পালনের অনুমতি পেয়েছে। কংগ্রেস শহিদ মিনারে অনুমতি পেয়েছে।” কল্যাণের সওয়াল শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, “পালাবদলের পর পরিস্থিতি বদলেছে। তৃণমূলের ফ্রাকশন তৈরি হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ধর্মতলা বন্ধ না করে অন্যত্র করুন। হাজরায় করুন।”

তবে হাজরায় শহিদ দিবস পালনে তাঁরা ইচ্ছুক নন বলে জানান কল্যাণ। তিনি বলেন, “হাজরায় শহিদ দিবস পালন সম্ভব নয়। কারণ হাওড়া রেলস্টেশন থেকে কর্মীদের আসতে অসুবিধা হবে।” বিচারপতি জানতে চান, তাঁদের জমায়েতে কত লোক হতে পারে? কল্যাণ উত্তরে জানান, সম্ভবত ১৫-২০ হাজার লোক জমায়েত হতে পারেন। এরপরই কল্যাণ বলেন, “ভিক্টোরিয়া হাউস না হলে ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড ইস্টে করা যায়।”

ভিক্টোরিয়া হাউসের সামনে যে এবার শহিদ দিবস পালনের অনুমতি পাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তা স্পষ্ট করে দিয়ে ডোরিনা ক্রসিং অথবা এসপ্ল্যানেড পূর্বের মধ্যে কোথায় কর্মসূচির অনুমতি দেওয়া যাবে, সেই নিয়ে রাজ্যকে অবস্থান জানাতে বলল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে এদিন বাধা দেয়নি কালীঘাট তৃণমূল। ফের সাড়ে বারোটায় মামলার শুনানি রয়েছে। শেষপর্যন্ত কালীঘাট তৃণমূল কোথায় শহিদ দিবস পালনের অনুমতি পায়, সেটাই এখন দেখার।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন