AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘রাজ্যের কাছে কি কিছুই নেই?’ মামলা পিছিয়ে যাওয়ায় সরকারি আইনজীবীকে ভর্ৎসনা আদালতের

সরকারি আইনজীবীদের 'উদাসীনতার' কারণেই পিছিয়ে যাচ্ছে প্রচুর মামলার শুনানি।

'রাজ্যের কাছে কি কিছুই নেই?' মামলা পিছিয়ে যাওয়ায় সরকারি আইনজীবীকে ভর্ৎসনা আদালতের
ফাইল ছবি
| Edited By: | Updated on: Aug 09, 2021 | 9:42 PM
Share

কলকাতা: বেশ কয়েকটি মামলার শুনানি পিছিয়ে যাওয়া নিয়ে এ বার সরাসরি সরকারি আইনজীবীদের দিকে আঙুল তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন। সোমবার একটি জামিন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, সরকারি আইনজীবীদের ‘উদাসীনতার’ কারণেই পিছিয়ে যাচ্ছে প্রচুর মামলার শুনানি।

আবেদনকারীরা যাতে দ্রুত মুক্তি পান, সেই জন্যই করোনা অতিমারির মধ্যেও ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা হয়েছে। এ কথা উল্লেখ করে বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন, কিন্তু সরকারি আইনজীবীদের কারণে মামলা হচ্ছে না। ঘটনা হচ্ছে, সোমবার মাদক সংক্রান্ত একটি মামলার শুনানিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাদী পক্ষের তরফ থেকে তাঁদের কাছে কেস ডায়রি পৌঁছয়নি। অন্যদিকে, মামলাকারীর আইনজীবী জানান, এই মামলায় যুক্ত সরকারি আইনজীবীদের কাছে তা ই-মেল মারফত জানানো হয়েছিল।

মামলাকারী আইনজীবীর এই দাবির পরেই সরকারি আইনজীবী আদালতে নথি আনতে না পারায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি হরিশ ট্যান্ডন। তাঁর মন্তব্য, “রাজ্যের কাছে কি কিছুই নেই? একটা প্রিন্ট আউটও বের করা যায় না! আর্থিক বিষয়ে না উল্লেখ করেও বিচারপতি বলেন, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার কিছুই কি নেই আপনাদের। সরকার কিছুই প্রদান করেনি?” আগামিকাল, মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি। আরও পড়ুন: দুশ্চিন্তা বাড়াচ্ছে সোয়াইন ফ্লু, বেলেঘাটা আইডি-তে মৃত্যু এক মহিলার, সতর্ক স্বাস্থ্যভবনও

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?