AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: আজও পথে চাকরিপ্রার্থীরা, এর মধ্যেও নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

Calcutta High Court: পাকাপাকি নিয়োগের দাবি জানিয়ে আদালতে একটা মামলা দায়ের করা হয়। স্থায়ী নিয়োগ, পদোন্নতির দাবি জানিয়ে মামলা করা হয়।  রাজ্যের বক্তব্য, পাকাপাকি নিয়োগ প্রক্রিয়া এবং প্রমোশন কোনটাই বন্ধ হচ্ছে না। যেহেতু অনেক পদ ফাঁকা, তাই অস্থায়ী হিসেবে নেওয়া হচ্ছে।

Calcutta High Court: আজও পথে চাকরিপ্রার্থীরা, এর মধ্যেও নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 31, 2024 | 5:00 PM
Share

কলকাতা: উত্তর ২৪ পরগনা-সহ তিন জেলায় অস্থায়ী পদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতের স্টেনো, পেশকর, বেলিফ,পিয়ন এবং কর্মবন্ধু অস্থায়ী পদে নিয়োগে স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়। মূলত ২০২৪ সালে ২৮ ফেব্রুয়ারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মোট শূন্য পদের সংখ্যা ছিল ২০১৬।  কিন্তু সেই নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের করে এমপ্লয়ি অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য, যেখানে এই পদগুলিতে সরকার স্থায়ী ভাবে নিয়োগ করত, হঠাৎ করে কেন অস্থায়ী পদে নিয়োগ করা শুরু হল?

পাকাপাকি নিয়োগের দাবি জানিয়ে আদালতে একটা মামলা দায়ের করা হয়। স্থায়ী নিয়োগ, পদোন্নতির দাবি জানিয়ে মামলা করা হয়।  রাজ্যের বক্তব্য, পাকাপাকি নিয়োগ প্রক্রিয়া এবং প্রমোশন কোনটাই বন্ধ হচ্ছে না। যেহেতু অনেক পদ ফাঁকা, তাই অস্থায়ী হিসেবে নেওয়া হচ্ছে।

দু’পক্ষের বক্তব্য শোনার পর ২০২৪ সালে প্রকাশ করা ২০১৬ শূন্যপদে অস্থায়ী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, তাতে স্থগিতাদেশ দেয় আদালত। পরীক্ষাও বন্ধ রাখা হচ্ছে। রাজ্য সরকারের একাধিক ক্ষেত্রে বহু শূন্য পদ রয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, ১০ লক্ষ চাকরি রয়েছে। কিন্তু সেই পদগুলোতে কেন শূন্যপদে স্থায়ী নিয়োগের পরিবর্তে অস্থায়ী নিয়োগ করা হচ্ছিল, তা নিয়েই প্রশ্ন উঠছে।

Follow Us