AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CBI: কেন্দ্রীয় সরকারি আধিকারিক ঘুষ চাইলে সোজা ফোন করুন CBI-কে, দেওয়া হল নম্বর

Kolkata: CBI যে নোটিস জারি করেছে, সেখানে লেখা রয়েছে,'কেন্দ্রীয় কোনও প্রতিষ্ঠান যেমন ব্য়াঙ্ক, ডাকঘর, রেল, আয়কর, বা অন্যান্য সরকারি সংস্থার লোক যদি ঘুষ চায় তাহলে দ্রুত সিবিআই-এর কলকাতায় অবস্থিত দুর্নীতি দমন শাখাকে জানান' সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন করে।

CBI: কেন্দ্রীয় সরকারি আধিকারিক ঘুষ চাইলে সোজা ফোন করুন CBI-কে, দেওয়া হল নম্বর
সিবিআই (প্রতীকী ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 13, 2026 | 11:48 AM
Share

কলকাতা: কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়া আটকাতে তৎপরতা বাড়ালো সিবিআই (CBI)। রাজ্য সরকার সাধারণ সম্মতি (জেনারেল কনসেন্ট) ফিরিয়ে দেওয়ার পর এবার জনসংযোগ বাড়াচ্ছে সিবিআই। ঘুষ নেওয়ার রুখতে নিজাম প্যালেস সহ সব কেন্দ্রীয় সরকারি অফিসে ব্যানার দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যানারে থাকছে নির্দিষ্ট নম্বর,যেখানে যোগাযোগ করে জানানো যাবে ঘুষ নেওয়ার অভিযোগ। ঘুষ নেওয়ার খবরে পরিচয় গোপন রাখার আশ্বাস সিবিআইয়ের।

বস্তুত, সারদা মামলায় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদে সিবিআই উদ্যোগী হতেই তৃণমূল সরকার সাধারণ সম্মতি তুলে নেয়। ফলে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করতে পারেনি পুলিশ। বিজেপি সরকার ক্ষমতায় এসে সেই সাধারণ সম্মতি ফিরিয়ে দিয়েছিল। আর তারপরই তৎপরতা তুঙ্গে সিবিআই-এর।

CBI যে নোটিস জারি করেছে, সেখানে লেখা রয়েছে,’কেন্দ্রীয় কোনও প্রতিষ্ঠান যেমন ব্য়াঙ্ক, ডাকঘর, রেল, আয়কর, বা অন্যান্য সরকারি সংস্থার লোক যদি ঘুষ চায় তাহলে দ্রুত সিবিআই-এর কলকাতায় অবস্থিত দুর্নীতি দমন শাখাকে জানান’ সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারবেন করে। সিবিআই-এর তরফে দেওয়া হয়েছে দুটি নম্বর। একটি হল ০৩৩-২২৮৯-৪৪০৩ অন্যটি হল ৯০৫১৬১৩৪৫৬। এই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে সরাসরি। এখানে উল্লেখ্য, আকছাড় সরকারি আধিকারিকদের ঘুষ নেওয়ার প্রসঙ্গ ওঠে। বিশেষ করে কোনও সাধারণ মানুষের কোনও কাজ সম্পন্ন করতে কিংবা স্রেফ তোলাবাজির জন্যও টাকা চাওয়া হয়। এই সকল দুর্নীতি রুখতে ময়দানে এবার সিবিআই।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা