AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tarapith Fire Tragedy: তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ, মুখ্যমন্ত্রীর তরফে ক্ষতিপূরণ ঘোষণা

Tarapith Fire Tragedy: তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এ দিন ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ, জেলা পুলিশ সুপার, জেলাশাসক সহ জেলা পুলিশ, প্রশাসন ও দমকলের শীর্ষ আধিকারিকরা।

Tarapith Fire Tragedy: তারাপীঠে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ, মুখ্যমন্ত্রীর তরফে ক্ষতিপূরণ ঘোষণা
তারাপীঠের ঘটনায় শোকপ্রকাশ মোদীরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 17, 2026 | 6:41 PM
Share

কলকাতা: তারাপীঠ-অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে সামাজিক মাধ্যমে লেখা রয়েছে, “বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।”

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এ দিন ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ, জেলা পুলিশ সুপার, জেলাশাসক সহ জেলা পুলিশ, প্রশাসন ও দমকলের শীর্ষ আধিকারিকরা। সেখানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিয়ো কলে গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরই দমকল প্রতিমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে মৃতদের মোট ৯ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ মৃতদের ক্ষেত্রে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জেলাশাসকের নিজস্ব তহবিল থেকে এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।

এই ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বীরভূমের অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।”

সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৯ জনের। অসুস্থ একাধিকজন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের জেরেই দুর্ঘটনা।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী