Train Service: ছটপুজো উপলক্ষে এই দুই দিন মাঝেরহাটগামী একাধিক ট্রেনের রুট বদল, কবে কোন ট্রেন চলবে জেনে নিন
Sealdah Circular Train Update: ছটপুজোর সময় গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়। গঙ্গাস্নান ও ডান্ডি-র মতো ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে বহু মানুষ ভিড় করেন। সেই ভিড়ের কথা মাথায় রেখেই নির্দিষ্ট কিছু স্টেশনে ট্রেনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। ফলে ওই দু'দিন সার্কুলার রেলের যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও রুট সম্পর্কে জেনে নিন।

কলকাতা: ছটপুজো উপলক্ষে গঙ্গার ঘাটে ভক্তদের ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ পূর্ব রেলের (Eastern Railway)। গঙ্গাস্নান ও ডান্ডি পর্বের জন্য আগামী ১৫ ও ১৬ নভেম্বর শিয়ালদহ ডিভিশনে (Sealdah Circular Rail Service) সার্কুলার রেল পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দু’দিন একাধিক সার্কুলার লোকালের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে। কয়েকটি ট্রেনের রুট পরিবর্তনও করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং গঙ্গার ঘাটে ভিড় নিয়ন্ত্রণের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রে খবর।
ছটপুজোর সময় গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যার্থীদের ব্যাপক সমাগম হয়। গঙ্গাস্নান ও ডান্ডি-র মতো ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে বহু মানুষ ভিড় করেন। সেই ভিড়ের কথা মাথায় রেখেই নির্দিষ্ট কিছু স্টেশনে ট্রেনের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। ফলে ওই দু’দিন সার্কুলার রেলের যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও রুট সম্পর্কে জেনে নিন।
১৫ নভেম্বর কোন কোন ট্রেনের রুট বদল?
- সাতটি সার্কুলার লোকাল (৩০৩২২, ৩০১২৮, ৩০৩৪৪, ৩০৩৪৬, ৩০৩১২, ৩০৩১৪ ও ৩০১২২) টালা স্টেশন পর্যন্ত চলবে। অন্যদিকে, সাতটি ট্রেন (৩০১৪৫, ৩০১২১, ৩০৩৩৩, ৩০৩৩১, ৩০৩১১, ৩০১১১ ও ৩০৩১৩) টালা স্টেশন থেকে যাত্রা শুরু করবে।
- দু’টি ট্রেন (৩০১৪৪ ও ৩০১১৬) ঘুরপথে চালিয়ে শিয়ালদহ নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, দুটি ট্রেন (৩০১২৩ ও ৩০১১৩) শিয়ালদহ নর্থ থেকে যাত্রা শুরু করবে।
- দু’টি ট্রেন (৩০১৪২ ও ৩০৩৩২) কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুটে ঘুরিয়ে মাঝেরহাট পর্যন্ত চালানো হবে। অন্যদিকে, দুটি ট্রেন (৩০১৩৫ ও ৩০৩৫৩) মাঝেরহাট থেকে বালিগঞ্জ-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
- দু’টি ট্রেন (৩০৫১১ ও ৩০৭১১) বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, একটি ট্রেন (৩০৭১২) বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
- ৩০৩৪২ নং ট্রেন কাঁকুড়গাছি হয়ে ঘুরপথে চালিয়ে বালিগঞ্জে যাত্রা শেষ করবে। অন্যদিকে, দু’টি ট্রেন (৩০৩২১ ও ৩০৩১৭) বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
- ৩০৩২৪ নং ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলবে। অন্যদিকে, ৩০৩৫১ নং ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
- ৩০৪১২ ও ৩০৪১৬ নং ট্রেনে মাঝেরহাট স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, দু’টি ট্রেন (৩০৪১১ ও ৩০৪৫১) মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
১৬ নভেম্বর কোন কোন ট্রেনের রুট বদল?
- চারটি সার্কুলার লোকাল (৩০৩২২, ৩০১২৮, ৩০৩৪৪ ও ৩০৩৪৬) টালা স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, চারটি ট্রেন (৩০১৪৫, ৩০১২১, ৩০৩৩৩ ও ৩০৩১১) টালা থেকে যাত্রা শুরু করবে।
- ৩০১৪২ নং কাঁকুড়গাছি রোড জংশন-বালিগঞ্জ রুটে ঘুরিয়ে মাঝেরহাট পর্যন্ত চালানো হবে।
- ৩০৫১১ বালিগঞ্জ স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ৩০৩২১ নং ট্রেন বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জ জংশন-কাঁকুড়গাছি রোড হয়ে চলবে।
- ৩০৩৪২ নং ট্রেন কাঁকুড়গাছি হয়ে ঘুরপথে চালিয়ে বালিগঞ্জে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ৩০৭১২ নং ট্রেন বালিগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।
- ৩০১১৬ নং ট্রেন ঘুরপথে চালিয়ে শিয়ালদহ নর্থ স্টেশনে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ৩০১১৩ নং ট্রেন শিয়ালদহ নর্থ থেকে যাত্রা শুরু করবে।
- ৩০৩২৪ নং ট্রেন দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। অন্যদিকে, ৩০৩৫১ নং ট্রেন দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
- ৩০৪১২ নং ট্রেন মাঝেরহাটে যাত্রা শেষ করবে। ৩০৪১১ নং ট্রেন মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে।
ফলে ছটপুজোর দু’দিন সার্কুলার রেলের যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে কিছুটা অসুবিধার মুখে পড়তে হতে পারে। বিশেষ করে টালা, বালিগঞ্জ, মাঝেরহাট, কাঁকুড়গাছি ও শিয়ালদহ নর্থ রুটের যাত্রীরা সমস্যায় পড়তে পারেন।
