Mamata Banerjee: ‘বিচারপতিদের ভুল বোঝাচ্ছে’, ধরনা তুলে নেওয়ার সময়ও কমিশনকে একহাত নিলেন মমতা

Kolkata: যাঁদের নাম বিচারাধীন রয়েছেন তাঁদের ট্রাইবুনালে আসার জন্য অনুরোধ করেন মমতা। সঙ্গে আশ্বস্ত করেন, ভোট ঘোষণা হলেও তাঁদের শুনানি হবে। চিন্তার কোনও কারণ নেই। তৃণমূল যে তাঁদের পাশে থাকছে সেই বার্তাই দিয়েছেন তিনি।

Mamata Banerjee: বিচারপতিদের ভুল বোঝাচ্ছে, ধরনা তুলে নেওয়ার সময়ও কমিশনকে একহাত নিলেন মমতা
মমতা ও অভিষেকImage Credit source: Facebook

Mar 10, 2026 | 8:49 PM

কলকাতা: স্বাস্থ্যের কথা মাথায় রেখে অবশেষ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ধরনা তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, ধরনা তোলার আগেও নির্বাচন কমিশনকে একহাত নিলেন তিনি। বিচারপতিদেরও যে ভুল বোঝানো হয়েছে সেই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা ছিল। সেই মামলায় দায়ের করা হয়েছিল তৃণমূলের তরফে। দেশের সর্বোচ্চ আদালত এবার ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে। সেটিকেই কার্যত নৈতিক জয় হিসাবে দেখছে তৃণমূল। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে মিসলিড করেছে। বিচারকদের ভুল বোঝানো হচ্ছে। এরপরই তিনি বলেন, “আমরা এতক্ষণ আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম। নির্বাচন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টের হাত কেস থাকবে। এটা স্পেশাল কেস। বাংলার জন্য বিশেষ কেস।

যাঁদের নাম বিচারাধীন রয়েছেন তাঁদের ট্রাইবুনালে আসার জন্য অনুরোধ করেন মমতা। সঙ্গে আশ্বস্ত করেন, ভোট ঘোষণা হলেও তাঁদের শুনানি হবে। চিন্তার কোনও কারণ নেই। তৃণমূল যে তাঁদের পাশে থাকছে সেই বার্তাই দিয়েছেন তিনি। মমতা বলেন, “নির্বাচন ঘোষণা করলেও ভাববেন না আপনার নাম নেই, যদি আপনার সঙ্গে অবিচার হয় তাহলে তৃণমূলের কাছে আসবেন আমরা স্পেশাল কেস হিসাবে ট্রিট করব। যদিও, ২৫ তারিখ শুনানির ডেট দিয়েছে। তবে ১৫ বা ১৬ তারিখ ভোট ঘোষণা করলেও খেলা সুপ্রিম কোর্টের হাতে রয়ে গেল।

মমতার দাবি, আজ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে। তিনি বলেন, “বিজেপিকে সন্তুষ্ট করতে কমিশন বিচারকদের মিসলিড করেছে। সুপ্রিম কোর্ট কমিশনকে ভর্ৎসনা করেছে। আমায় আইনজীবীরা বলেছেন, আপনারা নির্বাচন কমিশন এত কাণ্ড করেছেন, সুতরাং বাংলার কেসটা স্পেশাল কেস হিসাবে দেখব। তাই মনে রাখতে হবে, আমাদের যাতে যাঁর যাঁর নাম বিচারাধীন রয়েছে তাঁদেরটা দেখতে হবে। আর যাঁদের ডিলিট করেছে তাঁরাও ট্রাইবুনালে যেতে পারেন। অন্য দলের কর্মীরাও সাহায্য চাইলে আমরা করে দেব।”

Follow Us