AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: ‘বাড়াবাড়ি করে মানুষকে বিপদে ফেলছে’, ভোটার অধিকার রক্ষা অভিযানে নামল সিপিএম

CPIM in SIR: সিপিএম নেতারা বলছেন, SIR নিয়ে ভোটারদের সহ‍যোগিতা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় ক‍্যাম্প করে ২০০২ এর তালিকায় নাম আছে কি না তা জানাচ্ছে সিপিআইএম। নাম না থাকলে কী কী নথি রেডি রাখতে হবে তাও বলে দেওয়া হচ্ছে।

CPIM: ‘বাড়াবাড়ি করে মানুষকে বিপদে ফেলছে’, ভোটার অধিকার রক্ষা অভিযানে নামল সিপিএম
ক্যাম্পে সুজন Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Nov 02, 2025 | 4:42 PM
Share

কলকাতা: শুরু হয়ে গিয়েছে এসআইআর। তরজা, চর্চা সবই চলছে পুরোদমে। কোমর বেঁধে মাঠে নেমেছে কমিশন। মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও। চলছে বিএলওদের ট্রেনিংও। তৎপর বিএলএ-রাও। সূত্রের খবর, মূল দলগুলিরর মধ্যে ৩০ অক্টোবর পর্যন্ত সিপিএম ৬ হাজার ১৭৫ জনের নাম জমা দিয়েছে। এরইমধ্যে সেই বামেরাই শুরু করে দিয়েছে নতুন উদ্যোগ। এর আগে রাহুল গান্ধীর উদ্যোগে বিহার দেখেছে ভোটার অধিকার যাত্রা। এবার গোটা বাংলাতেই ভোটার অধিকার রক্ষা অভিযান শুরু করল সিপিআইএম। খোলা হয়েছে ভোটার অধিকার রক্ষা কেন্দ্র। ঝুলছে পোস্টার। আর তাতেই এসআইআরকে মাথা করে তৃণমূল-বিজেপিকে দেওয়া হয়েছে রাজনৈতিক খোঁচাও। প্রশ্ন তোলা হয়েছে দুই দলের রাজনৈতিক অভিসন্ধি নিয়েও।  

সিপিএম নেতারা বলছেন, SIR নিয়ে ভোটারদের সহ‍যোগিতা করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বিভিন্ন জায়গায় ক‍্যাম্প করে ২০০২ এর তালিকায় নাম আছে কি না তা জানাচ্ছে সিপিআইএম। নাম না থাকলে কী কী নথি রেডি রাখতে হবে তাও বলে দেওয়া হচ্ছে। এক মাস ধরে চলবে ক্যাম্প। তবে এদিন বেশ কিছু মানুষের আনাগোনা দেখা গেল ক্যাম্পে। 

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “ভোটার লিস্টে সংশোধন বরাবরই হয়। কিন্তু এখানে একটু বাড়াবাড়ি করে মানুষকে বিপদে ফেলছে। সে কারণেই মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে ২০০২ আর ২০২৫ সালের ভোটার লিস্ট নিয়ে বসেছি। কার নাম নেই, কার নাম আছে, কী অসুবিধা সবটাই দেখা হচ্ছে। কীভাবে সমস্যার মোকাবিলা হবে সেই উদ্দেশ্যেই বসানো হয়েছে ক্যাম্প। একমাস ধরে আমরা এই ক্যাম্প চালাব।”   

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...