AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Akvan Live Updates: ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আকভান, বাংলায় বৃষ্টি জারি

Cyclone Akvan Landfall Updates: ঘূর্ণিঝড় আকভান ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও তার প্রভাব পড়ছে বাংলায়। বাংলায় বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া দফতর বলছে, সময় যত এগোবে, তত বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা একাধিক এলাকা। এদিন ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে। এদিন ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, হুগলি, হাওড়ায়। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

Cyclone Akvan Live Updates: ওড়িশায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আকভান, বাংলায় বৃষ্টি জারি
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি বাংলায়Image Credit: TV9 Bangla
| Updated on: Nov 20, 2026 | 10:15 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 20 Nov 2026 10:15 AM (IST)

    Cyclone Akvan: আকভানের প্রভাবে বাংলায় বৃষ্টি, মাথায় হাত চাষিদের

    • ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে মাথায় হাত চাষিদের। প্রবল বৃষ্টিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছে কেটে রাখা পাকা ধান। বৃষ্টি-হাওয়ায় নুয়ে পড়ছে পাকা ধান গাছও।
    • এর ফলে চালের উৎপাদন মার খাওয়ার আশঙ্কা।
    • শীতকালীন সবজি মাঠেই পচার ভয়। ফের দাম বাড়তে পারে সবজি-লঙ্কার।
    • মাটি ভিজে যাওয়ায় আরও পিছোচ্ছে আলু চাষ। চলতি মরশুমে আলুর ফলন কমার আশঙ্কা করছেন চাষিরা।

    বিস্তারিত পড়ুন: দুপুরের আগেই ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় আকভান, বৃষ্টিতে ভিজছে বাংলাও

কলকাতা: ওড়িশার গোপালপুরের উপকূলে ঘূর্ণিঝড় আকভান ল্যান্ডফল করবে। তবে তীব্র নয়। সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করবে আকভান। ঘণ্টায় ৯০ কিমি গতিতে ঝড়ের আশঙ্কা ওড়িশায়। বাংলার প্রতিবেশী রাজ্যে ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। পুরীতে এদিনও বন্ধ থাকছে সমুদ্রসৈকত। এদিকে, আকভানের প্রভাবে বাংলায়ও বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে দিনভর দুর্যোগ থাকবে। ঘূর্ণিঝড় আকভানের প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

দেখুন লাইভ টিভি-

Published On - Nov 20,2026 10:12 AM

Follow Us