AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cyclone Remal: ঘূর্ণির দুর্বিপাকে সোমেও বাতিল একগুচ্ছ ট্রেন! শিয়ালদহ থেকে গড়াবে না এই ট্রেনগুলির চাকা

Cyclone Remal: রবিবার রাতেই ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগামিকাল সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ থেকে প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Cyclone Remal: ঘূর্ণির দুর্বিপাকে সোমেও বাতিল একগুচ্ছ ট্রেন! শিয়ালদহ থেকে গড়াবে না এই ট্রেনগুলির চাকা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: May 27, 2024 | 12:08 AM
Share

কলকাতা: ঘূর্ণিঝড় রেমালের কথা মাথায় রেখে সোমবারও বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আগামিকাল শিয়ালদহ থেকে বেশ কিছু ট্রেন বাতিল রাখা হবে। রবিবার রাতেই ল্যান্ডফল শুরু হয়েছে ঘূর্ণিঝড় রেমাল। আগামিকাল সকালেও ঘূর্ণিঝড়ের দাপটে একাধিক জেলায় তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব দিকে বিবেচনা করে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ থেকে প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-

  • লক্ষ্মীকান্তপুর-নামখানা সেকশনে- ডাউন ৩৪৯১৪ ও ৩৪৯১৬। আপ ৩৪৯৩৫, ৩৪৯৩৭ ও ৩৪৯৮১
  • শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর সেকশনে- ডাউন ৩৪৭১২, ৩৪৭১৪ ও ৩৪৭১৬। আপ ৩৪৭১১, ৩৪৭১৩, ৩৪৭১৫ ও ৩৪৭১৭।
  • শিয়ালদহ-ডায়মন্ড হারবার সেকশনে- ডাউন ৩৪৮১২, ৩৪৮১৪ ও ৩৪৮১৬। আপ ৩৪৮১১, ৩৪৮১৩ ও ৩৪৮১৫।
  • শিয়ালদহ-ক্যানিং সেকশনে- আপ ৩৪৫১১ ও ৩৪৫১৩।
  • সোনারপুর-ক্যানিং সেকশনে- ডাউন ৩৪৩৫২ ও ৩৪৩৫৪।
  • শিয়ালদহ-সোনারপুর সেকশনে- ডাউন ৩৪৪১২, ৩৪৪২৪ ও ৩৪৪২৬। আপ ৩৪৪১১।
  • শিয়ালদহ-বজবজ সেকশনে- ডাউন ৩৪১১২ ও ৩৪১১৪। আপ ৩৪১১১ ও ৩৪১১৩।
  • শিয়ালদহ-বারুইপুর সেকশনে- ডাউন ৩৪৬১২ ও ৩৪৬১৪। আপ ৩৪৬১১ ও ৩৪৬১৩।
  • শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে- ডাউন ৩৩৫১২ ও ৩৩৫১৪। আপ ৩৩৫১১।
  • বারাসত-হাসনাবাদ সেকশনে- ডাউন ৩৩৩১২। আপ ৩৩৩১১ ও ৩৩৩১৩।
  • সোনারপুর-বারুইপুর-ডায়মন্ড হারবার সেকশনে- ডাউন ৩৪৮৮২ ও ৩৪৮৯২। আপ ৩৪৮৯১ ও ৩৪৮৮১।
  • বারুইপুর-লক্ষ্মীকান্তপুর সেকশনে- ডাউন ৩৪৩৩৪। আপ ৩৪৩৩১।

প্রাথমিকভাবে সোমবার সকাল থেকে এই লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ শাখা থেকে জানানো হয়েছে, ঝড়ের পরিস্থিতি কেমন থাকছে তা বিবেচনা করে পরবর্তীতে ট্রেন বাতিল বা সময়সূচিতে বদলের বিষয়ে জানানো হবে।

উল্লেখ্য, রবিবারও ঝড়-বৃষ্টির কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ দুই স্টেশন থেকেই প্রচুর লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রেমালের দুর্যোগের আশঙ্কা থেকে ঝড়ের সময় ট্রেন বেলাইন হওয়া আটকাতে, রেলের বগিগুলিকে লোহার চেন দিয়ে তালা দিয়ে দেওয়া হয়েছিল শালিমার রেল ইয়ার্ডে। রেলের ট্র্যাকে বসানো হয়েছিল স্টপার।

Follow Us
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
রাস্তা খারাপ তাই বিপদে ট্রাইবুনালের বিচারাধীনরা! সংযোগ কোথায় জানেন?
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
GST ফাঁকির তদন্তে শিলিগুড়ির সুপারি ব্যবসায়ীর বাড়িতে ED হানা
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
এবার থেকে বাংলাতেই তৈরি হবে বাংলার স্কুলপড়ুয়াদের 'সারথি'
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
পুরভোটেও 'ফুটবলার' প্রতীকেই লড়বেন মমতা!
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
যদি সিপিএম সমর্থিত প্রার্থী হিসেবে মমতার নাম লিখতে হয়...: ঋতব্রত
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
কী করে অন্যদের প্রতীক দিয়ে দিলেন? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির
মুখ্যমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট বিজেপির সর্বভারতীয় সভাপতির