Dilip Ghosh in Fishing: দখল হওয়া ভেড়ি উদ্ধার হতেই নৌকা চালিয়ে মাছ ধরলেন দিলীপ, মন্ত্রীকে দেখেই জনতার ঢল
Dilip Ghosh in a Different Mood: একেবারে নিজস্ব ভঙ্গিতে এদিন ভেড়িতে নৌকা চালাতে দেখা যায় দিলীপকে। কথা বলেন সমর্থকদের সঙ্গেও। তাঁকে ঘিরে জনতার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। যে ভেড়িতে পাড়ে দাঁড়িয়ে জাল ফেললেন সেখানে সকালেই একেবারে জনতার ঢল।

কলকাতা: শনিবারের সকালে একেবারে খোশমেজাজে দিলীপ ঘোষ। বিধাননগরে খাসমবলের ভেড়িতে নৌকা চালিয়ে জাল ফেলে ধরলেন মাছ। শুধু মাছ ধরাই নয়, মুড়ি দিয়ে খেলেন মাছ ভাজা। গলা ভেজালেন ডাবের জলে। পঞ্চায়েত মন্ত্রীর দাবি, রাজ্যে পালাবদল হতেই দখলমুক্ত হয়েছে ভেড়ি। আর সেই আনন্দে এদিন ভিন্ন মুডে দিলীপ ঘোষ।
একেবারে নিজস্ব ভঙ্গিতে এদিন ভেড়িতে নৌকা চালাতে দেখা যায় দিলীপকে। কথা বলেন সমর্থকদের সঙ্গেও। তাঁকে ঘিরে জনতার ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। যে ভেড়িতে পাড়ে দাঁড়িয়ে জাল ফেললেন সেখানে সকালেই একেবারে জনতার ঢল। উঠল পরপর ছবি। এরপর দুই থালা ভাজা মাছ সঙ্গে মুড়ি নিয়ে খেলেন জমিয়ে। খেলেন ডাবের জলও। সঙ্গে আবার চা-বিস্কুট। ফুলের মালা, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সংবর্ধনাও জানানো হয় দিলীপ ঘোষকে।
দিলীপের সাফ কথা, “এই ভেড়ি সব আমাদের লোকজনের থেকে দখল করে নিয়েছিল। আবার ওরা ফেরত পেয়েছে। চাষ করছে। ওদের সঙ্গে দেখা করতে এসেছি। ২০২১ সালে এখানে মাছ ছেড়েছিলাম আমরা। তারপর সব ভেড়ে দখল হয়ে গিয়েছিল। এখন আবার ওরা ফিরে পেতে খুবই খুশি।”
কয়েকদিন আগেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দফতরের দায়িত্ব নিয়েছেন দিলীপ ঘোষ। আগে তৃণমূল আমলে প্রথমে এই দফতর দেখতেন সুব্রত মুখোপাধ্যায়। পরবর্তীতে তাঁর মৃত্যুর পর প্রদীপ মজুমদার মন্ত্রী ছিলেন। পাশাপাশি প্রাণী সম্পদ দফতরের মন্ত্রী ছিলেন স্বপন দেবনাথ। এবার দেখছেন দিলীপ। পদে বসেই নতুন চাকরির স্বভাবনার কথাও জানিয়েছেন।
