Dilip Ghosh: ‘পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘু মুসলিমরা নয়, সবাই খোলা বাতাস নিচ্ছে’, মন্তব্য দিলীপের
Dilip Ghosh on Muslims: সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "আজ পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘু মুসলিমরা নয়, সবাই খুব খোলা হাওয়া নিচ্ছে। তাঁরা এবার বুঝতে পারছেন রাজনীতি কী। এতদিন ধরে যে ভুল বোঝানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভোট কাকে দেবে সেটা অন্য কেউ ঠিক করে দেয়। এটা পরিবর্তন হয়েছে। তাঁরা আজ খোলা হাওয়ায় আসুন, রাজনীতি করুন, নিজের কথা ভাবুন, রাজনীতির কথা ভাবুন। বিজেপি সঙ্গে আছে।"

কলকাতা: আগামিকাল, ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটগণনা ৯ অক্টোবর। এবার নন্দীগ্রামে জয়ের মার্জিন বাড়বে বলে আশা করছেন মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিকে দিন কয়েক আগে রেজিনগর (Rejinagar) থেকে সংখ্যালঘুদের বন্ধুত্বের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষও মনে করেন, এবার রেজিনগরে মিরাকেল হতে পারে। একইসঙ্গে তাঁর মন্তব্য, বিজেপির আমলে সংখ্যালঘুরা খোলা মুক্ত বাতাস নিচ্ছে।
সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “আজ পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘু মুসলিমরা নয়, সবাই খুব খোলা হাওয়া নিচ্ছে। তাঁরা এবার বুঝতে পারছেন রাজনীতি কী। এতদিন ধরে যে ভুল বোঝানো হয়েছে, ভয় দেখানো হয়েছে, ভোট কাকে দেবে সেটা অন্য কেউ ঠিক করে দেয়। এটা পরিবর্তন হয়েছে। তাঁরা আজ খোলা হাওয়ায় আসুন, রাজনীতি করুন, নিজের কথা ভাবুন, রাজনীতির কথা ভাবুন। বিজেপি সঙ্গে আছে।”
সংখ্যালঘুদের বার্তা
রবিবারই দিলীপ ঘোষ বার্তা দিয়েছিলেন, দেশের উন্নয়ন যখন বিজেপির হাতে, তখন সেই স্রোতেই থাকতে হবে সংখ্যালঘুদেরও। রাজ্যের মন্ত্রী বলেন, “দেশের উন্নতির লাভ আপনারা নিন। শিক্ষা, স্বাস্থ্যের সুবিধা নিন। চাকরি করুক, ব্যবসা করুক। আজ যেখানে ক্রিমিনাল সেখানেই সংখ্যালঘু। কোর্ট-কাছারিতে সংখ্যালঘু,থানায় সংখ্যালঘু। বিজেপি চায় তারা মূল স্রোতে আসুক, উন্নয়নে সুবিধা নিক।”
শুভেন্দু কী বলেছিলেন?
মুখ্যমন্ত্রী রেজিনগরে ভোট প্রচারে গিয়ে বলেছিলেন, “আমার সংখ্যালঘু ভাইবোনেরা মুখ ঘুরিয়ে থাকবেন? কোনও লাভ হবে। এই তো সুযোগ বন্ধুত্ব করার। এর থেকে ভালো সুযোগ আর পাবেন না। সবার কল্যাণের জন্য কাজ করব। আমাদের প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করে, মুখ্যমন্ত্রীও সবার জন্য কাজ করবে।”
