AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘CBI যখন জানত সেমিনার রুমে কিছু ঘটেনি আদালতে বলেনি কেন?’, ‘তালা’ ঝোলাতে CGO-তে হাজির ডাক্তার-নার্সরা

Kolkata: বিক্ষোভকারীদের বক্তব্য, সিএফএসএল কেন্দ্রীয় সংস্থা। তারা ইঙ্গিত দিচ্ছে ঘটনার অকুস্থল কোনও স্থানে হতে পারে। এমনকী, ওই সেমিনার রুমে চুপিসারে গিয়ে অপরাধ ঘটানো সম্ভব নয়। এরপরও কেন সিবিআই-এর মূল চার্জশিটে তদন্তের এই বিষয়গুলি সামনে এল না?

'CBI যখন জানত সেমিনার রুমে কিছু ঘটেনি আদালতে বলেনি কেন?', 'তালা' ঝোলাতে CGO-তে হাজির ডাক্তার-নার্সরা
সিজিওতে বিক্ষোভImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 3:36 PM
Share

কলকাতা: ‘সিবিআই-এর এ কী হাল ধর্ষকদের করে আড়াল!’ সিজিও-র সামনে চিৎকার করে বললেন ডাক্তার-স্বাস্থ্যকর্মী-নার্সরা। তাঁদের  হাতে রয়েছে প্রতীকী তালা। সিজিওর গেট বন্ধ করতে এসেছেন। কেন? কারণ, কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবরেটরি বা সিএফএসএল টিমের রিপোর্টে চাঞ্চল্যকর যে তথ্য সামনে এসেছে, তারপরও সিবিআই কোর্টে তা জানাল না কেন? বস্তুত, সোমবার সিএফএসএল-এর রিপোর্ট হাতে আসে টিভি ৯ বাংলার হাতে। সেখানে সিবিআইকে তারা যে তথ্য জানিয়েছে তারপর থেকেই প্রশ্ন উঠছে, সেমিনার রুমে কি তাহলে তিলোত্তমার সঙ্গে কিছুই ঘটেনি? এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই ফের সরগরম বাংলা। সিজিও কমপ্লেক্সের সিবিআই-এর দফতর ঘেরাও অভিযানের ডাক মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির। প্রতীকী তালা নিয়ে বিক্ষোভ মিছিল করছেন তাঁরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, সিএফএসএল কেন্দ্রীয় সংস্থা। তারা ইঙ্গিত দিচ্ছে ঘটনার অকুস্থল কোনও স্থানে হতে পারে। এমনকী, ওই সেমিনার রুমে চুপিসারে গিয়ে অপরাধ ঘটানো সম্ভব নয়। এরপরও কেন সিবিআই-এর মূল চার্জশিটে তদন্তের এই বিষয়গুলি সামনে এল না? আন্দোলনকারীদের অভিযোগ, এই বিষয়গুলি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।

বিক্ষোভকারী এক ডাক্তারি ছাত্র বলেন, “ধর্ষকদের আড়াল করার চেষ্টা করেছিল কলকাতা পুলিশ। এখন সিবিআই। সিএফএসএল রিপোর্ট এসেছে ১১ই সেপ্টেম্বর। সেখানে বলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। তারপরও ৯০ কাটলেও সিবিআই চার্জশিট দিতে পারল না। এর ফলে সন্দীপরা রাস্তায় ঘুরছে। কালকে যদি আরও একটা এই ঘটনা ঘটে তার দায় কে নেবে? কাকে আড়াল করছে?” আরও এক স্বাস্থ্য কর্মী বলেন, “সিজিও-তে তালা দিতে এসেছি। ওরা তো কোনও কাজ করছে না। কাজের নামে প্রহসন করছে। তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করছে।”

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়