AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Local Train Service: রাতে কৃষ্ণনগর রুটে স্পেশাল ট্রেন, বারাসত, ডায়মন্ড হারবার শাখায় একগুচ্ছ লোকালের ঘোষণা

Eastern Railway Announces New Local Trains: যাত্রীদের ভিড় সামাল দিতে বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বিশেষ কিছু ট্রেনের সময় ও রুটে পরিবর্তন করা হয়েছে। যেমন-বিকেল ৪টে ৩৮ মিনিটে বারাসত থেকে একটি নতুন বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে। বহুদিন ধরে শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে রাতে স্পেশাল ট্রেনের দাবি করে আসছে নদিয়াবাসী। অবশেষে নদিয়াবাসীর জন্য স্পেশ্যাল ট্রেন চালু করেছে পূর্ব রেল।

Local Train Service: রাতে কৃষ্ণনগর রুটে স্পেশাল ট্রেন, বারাসত, ডায়মন্ড হারবার শাখায় একগুচ্ছ লোকালের ঘোষণা
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 3:08 PM
Share

কলকাতা: শিয়ালদহ ডিভিশনে একাধিক রুটে বদল (Sealdah Division Train)। চালু হচ্ছে নতুন রুটের লোকাল ট্রেন (New Local Train)। আবার, বারাসত, হাসনাবাদ থেকে রানাঘাট, কৃষ্ণনগর…একাধিক রুটে ট্রেন চলাচলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। একইসঙ্গে শিয়ালদব-কৃষ্ণনর লাইনে রাতে স্পেশ্যাল ট্রেন চালু করছে পূর্ব রেল। কোনও লোকালের রুটও বাড়ানো হয়েছে। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক ট্রেনের ঘোষণা করা হয়েছে। ট্রেনে কী কী বদল হচ্ছে, কোন কোন ট্রেন চালু হচ্ছে, দেখে নিন

বারাসত, হাসনাবাদ ও ব্যারাকপুর রুট

যাত্রীদের ভিড় সামাল দিতে বিকেল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বিশেষ কিছু ট্রেনের সময় ও রুটে পরিবর্তন করা হয়েছে। যেমন-বিকেল ৪টে ৩৮ মিনিটে বারাসত থেকে একটি নতুন বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে।

দ্বিতীয়, ব্যস্ত সময়ে হাসনাবাদ লাইনের যাত্রীদের সুবিধার জন্য বিশেষ পদক্ষেপ করেছে পূর্ব রেল। ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যানটনমেন্ট স্টেশন থেকে ছাড়বে।

রাতে কৃষ্ণনগর রুটে স্পেশাল ট্রেন

বহুদিন ধরে শিয়ালদহ-কৃষ্ণনগর লাইনে রাতে স্পেশাল ট্রেনের দাবি করে আসছে নদিয়াবাসী। অবশেষে নদিয়াবাসীর জন্য স্পেশ্যাল ট্রেন চালু করেছে পূর্ব রেল। রাত ৯টার পর কৃষ্ণনগর যাওয়ার ট্রেন না থাকায় যাত্রীদের যে সমস্যা হত, তা দূর করতে স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ৩১৬১৩ শিয়ালদহ-রানাঘাট লোকালটি (রাত ১০টা ৮ মিনিটের ট্রেন) এখন থেকে রানাঘাটের বদলে একেবারে কৃষ্ণনগর পর্যন্ত যাবে।

একইভাবে, ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদহ লোকালটি (ভোর ৫টা ৫৫ মিনিটের ট্রেন) এবার রানাঘাটের বদলে ভোর ৫টা ৩৪ মিনিটে সরাসরি কৃষ্ণনগর থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে।

রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকাল

  • গ্রামীণ এলাকার যোগাযোগ বাড়াতে ৩১৫৮৫ আপ রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালটির রুট বাড়িয়ে আমঘাটা পর্যন্ত করা হচ্ছে।
  • এছাড়া সকাল ৮টা ৩০ মিনিটে একটি নতুন আমঘাটা-কৃষ্ণনগর লোকাল চালু হচ্ছে। যার ফলে আমঘাটার যাত্রীরা কৃষ্ণনগরে এসে সহজেই শিয়ালদহ বা শান্তিপুরের ট্রেন ধরতে পারবেন।
  • পাশাপাশি ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনেও একাধিক নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের