AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court: কোড ওয়ার্ড উদ্ধার করতে তৎপরতা, লালাকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি

আপাতত অনুপ মাজি ওরফে লালা পুরুলিয়ায় আছেন। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় গ্রেফতার করা যায়নি কয়লা-কাণ্ডের মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা। তবে গ্রেফতার না করা গেলেও ২০২৪ সালের মে মাস থেকে গৃহবন্দি করতে পারে বলে জানায় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ওই বছর ১৪ মে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত।

Supreme Court: কোড ওয়ার্ড উদ্ধার করতে তৎপরতা, লালাকে হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 17, 2026 | 3:27 PM
Share

নয়া দিল্লি: ভোটের আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে ফের কোমর বেঁধে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার অভিযুক্ত অনুপ মাজিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইডি। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে মঙ্গলবার এই আবেদন জানানো হয়েছে।

জেরার জন্য দু সপ্তাহ সময় চেয়ে আবেদন জানিয়েছে ইডি। জানা গিয়েছে, কয়লা-কাণ্ডে ফেরার অনুপ মাজির হিসাব রক্ষক। এদিকে বিভিন্ন খাতে একাধিক ব্যক্তির সঙ্গে টাকা লেনদেন হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে গিয়ে তদন্তকারীরা জানতে পেরেছেন যে সব লেনদেনের রেকর্ড কোড ওয়ার্ডে রাখা হয়েছিল। সেই কোডেড তথ্য উদ্ধার করতেই অনুপ মাজিকে হেফাজতে নিয়ে ইডি জিজ্ঞাসাবাদ করতে চায় বলে সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথের বেঞ্চে আবেদন করেছেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসভি রাজু।

বিচারপতি জানতে চান, হেফাজতে নিয়ে জেরার জন্য কতদিন সময় লাগবে? অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এসভি রাজু জানান, দুই সপ্তাহ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আপাতত অনুপ মাজি ওরফে লালা পুরুলিয়ায় আছেন। সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকায় গ্রেফতার করা যায়নি কয়লা-কাণ্ডের মূল কিংপিন অনুপ মাজি ওরফে লালা। তবে গ্রেফতার না করা গেলেও ২০২৪ সালের মে মাস থেকে গৃহবন্দি করতে পারে বলে জানায় আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ওই বছর ১৪ মে কয়লা পাচার মামলায় মূল অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। ওইদিনই বিশেষ আদালতে আত্মসমর্পণ করেছিলেন লালা। আদালতে বলা হয়, তার বাড়ি পুরুলিয়া জেলায়। জেলার বাইরে যেতে পারবেন না। তাকে জেলাতেই থাকতে হবে। কলকাতা বা দিল্লি যেতে হলে আদালতের অনুমতি নিয়ে যেতে হবে।