Bangladesh: মন্ত্রী হচ্ছেন মির্জা ফখরুল, বিদেশমন্ত্রী পদে ইউনূসের উপদেষ্টা! তারেকের মন্ত্রিসভায় আছেন ২ হিন্দুও
Bangladesh Minister Post: তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা।

ঢাকা: বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। আজ, মঙ্গলবার তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যেই সংসদ সদস্য হিসাবে বিএনপি(BNP)-র নির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। বিকেলে মন্ত্রীসভার শপথ গ্রহণ। বাংলাদেশের নতুন মন্ত্রীসভায় কারা কারা থাকছেন?
বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, নতুন সরকারের মন্ত্রিসভায় থাকবেন ২৫ জন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী হবেন ২৪ জন। ইতিমধ্যেই তাদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে। জানা গিয়েছে, তারেকের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ মুখ হতে চলেছেন খলিলুর রহমান (Khalilur Rahman)। তিনি অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান। তাঁর ঘনিষ্ঠ সূত্রেই খবর, খলিলুর রহমানকে বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় রাখা হবে। সম্ভবত তাঁকে বিদেশমন্ত্রী করা হতে পারে।
২০২৪ সালের নভেম্বরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ করা হয় খলিলুর রহমানকে। পরে ২০২৫ সালের এপ্রিলে তাঁকে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়। সম্প্রতি আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খলিলুর। তাঁর অভিজ্ঞতার ভিত্তিতেই বিদেশমন্ত্রী করা হতে পারে।
জানা গিয়েছে, মন্ত্রী হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, মোহাম্মদ আমিন-উর-রশীদ।
মন্ত্রী হবেন ইশরাক হোসেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল-ও।
তারেক রহমানের মন্ত্রিসভায় দুই জন হিন্দু মন্ত্রী থাকছেন। নিতাই রায় চৌধুরী ও দীপেন দেওয়ান।
পূর্ণমন্ত্রী হচ্ছেন-
১. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
২. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৩. সালাহউদ্দিন আহমদ
৪. ইকবাল হাসান মাহমুদ
৫. মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ
৬. এ জেড এম জাহিদ হোসেন
৭. অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
৮. আবদুল আউয়াল মিন্টু
৯. কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১০. মিজানুর রহমান মিনু
১১. নিতাই রায় চৌধুরী
১২. খন্দকার আবদুল মুক্তাদীর
১৩. আরিফুল হক চৌধুরী
১৪. জহির উদ্দিন স্বপন
১৫. মোহাম্মদ আমিন উর রশীদ
১৬. আফরোজা খানম
১৭. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
১৮. আসাদুল হাবিব দুলু
১৯. মো. আসাদুজ্জামান
২০. জাকারিয়া তাহের
২১. দীপেন দেওয়ান
২২. আ ন ম এহছানুল হক মিলন
২৩. সরদার সাখাওয়াত হোসেন (বকুল)
২৪. ফকির মাহবুব আনাম (স্বপন)
২৫. শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হচ্ছেন-
১. এম রশিদুজ্জামান মিল্লাত
২. অনিন্দ্য ইসলাম অমিত
৩. মো. শরিফুল আলম
৪. শামা ওবায়েদ ইসলাম
৫. সুলতান সালাউদ্দিন টুকু
৬. কায়সার কামাল
৭. ফরহাদ হোসেন আজাদ
৮. আমিনুল হক
৯. মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
১০. হাবিবুর রশীদ
১১. মো. রাজিব আহসান
১২. মো. আব্দুল বারী
১৩. মীর শাহে আলাম
১৪. জোনায়েদ সাকি
১৫. ইশরাক হোসেন
১৬. ফারজানা শারমিন
১৭. শেখ ফরিদুল ইসলাম
১৮. নুরুল হক
১৯. ইয়াসের খান চৌধুরী
২০. এক ইকবাল হোসেইন
২১. এম এ মুহিত
২২. আহমেদ সোহেল মঞ্জুর
২৩. ববি হাজ্জাজ
২৪. আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
