AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madrasa in Bengal: মাদ্রাসায় আশ্রয় রোহিঙ্গাদের! উত্তর প্রদেশ এটিএস ও ইডি-র তল্লাশি বাংলায়

২০২৩ সালে উত্তর প্রদেশে একটি মামলা রুজু হয়েছিল। লখনউতে ৭৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়েছিল সেই সময়। অভিযোগ ওঠে, বেশ কয়েকটি মাদ্রাসা ও স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আশ্রয় দেয় ও নথি বানিয়ে দেয়। পরে উত্তর ও পশ্চিম ভারতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় বলে অভিযোগ।

Madrasa in Bengal: মাদ্রাসায় আশ্রয় রোহিঙ্গাদের! উত্তর প্রদেশ এটিএস ও ইডি-র তল্লাশি বাংলায়
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 16, 2026 | 5:13 PM
Share

কলকাতা: দেশ জুড়ে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ও উত্তর প্রদেশ এটিএসের। রোহিঙ্গা (Rohingya) ও বাংলাদেশিদের (Bangladeshi) অবৈধভাবে আশ্রয় দেওয়া, তাঁদের নথি তৈরি করে দেওয়ার নেটওয়ার্ক চালানোর মতো অভিযোগে তল্লাশি চালানো হচ্ছে। দেশের মোট ১৩ জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। এ রাজ্যের একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে দেশের ৫ রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি শুরু হয়েছে। ২০২৩ সালে উত্তর প্রদেশে একটি মামলা রুজু হয়েছিল। লখনউতে ৭৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়েছিল সেই সময়। অভিযোগ ওঠে, বেশ কয়েকটি মাদ্রাসা ও স্বেচ্ছাসেবী সংস্থা তাদের আশ্রয় দেয় ও নথি বানিয়ে দেয়। পরে উত্তর ও পশ্চিম ভারতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও অভিযোগ উঠেছে যে ওই সব মাদ্রাসায় কোটি কোটি টাকা আসে বিদেশ থেকে। ২০২৪-এ এই মামলায় ইডি তদন্তভার নেয়। সেই মামলাতেই এদিন দেশ জুড়ে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তিন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে মাদ্রাসায় তল্লাশি চালানো হচ্ছে।

Follow Us