AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: রাতের শেষ মেট্রোর যাত্রীদের জন্য সুখবর, কী বলল কর্তৃপক্ষ?

Kolkata Metro: রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দু'দিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ।

Kolkata Metro: রাতের শেষ মেট্রোর যাত্রীদের জন্য সুখবর, কী বলল কর্তৃপক্ষ?
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Dec 11, 2024 | 12:24 AM
Share

কলকাতা: মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে রাতের শেষ মেট্রোর যাত্রীদের অতিরিক্ত ভাড়ার কথা ঘোষণা করেছিল মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু, মঙ্গলবারই সুখবর শোনাল তারা। রাতের শেষ মেট্রোয় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। জানানো হয়েছে, প্রযুক্তিগত কারণে ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হল। যদি পরে এই সিদ্ধান্ত কার্যকর করার কথাও জানিয়ে রাখল মেট্রো কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত থেকে শেষ মেট্রোতে ১০ টাকা বর্ধিত ভাড়া নেওয়ার কথা জানিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এদিন সন্ধ্যায় মেট্রোর তরফে জানানো হল, অতিরিক্ত অর্থ আপাতত নেওয়া হচ্ছে না। তাই যে ভাড়া দিয়ে শেষ মেট্রোতে যাতায়াত করছিলেন যাত্রীরা, সেটাই আপাতত থাকছে।

রাতের যাত্রীদের কথা মাথায় রেখে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে রাত ১০ টা ৪০ মিনিটে দু’দিক থেকে একটি করে বিশেষ মেট্রো ছাড়া হয়। কিন্তু, তাতে যাত্রী সংখ্যা তুলনামূলক কম হওয়ায় ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীকে অতিরিক্ত ১০ টাকা গুনতে হত। সেই সিদ্ধান্তই আপাতত স্থগিত রাখল মেট্রো কর্তৃপক্ষ। তবে পুনরায় ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে জানিয়ে রাখল তারা।

Follow Us