SIR Supplementary List : সাপ্লিমেন্টারি তালিকায় নাম আছে কি না কীভাবে দেখবেন? জেনে নিন
SIR Supplementary List : প্রায় ২৮ লাখের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। দুই ভাগে নাম থাকবে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ,ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে। অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়া এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। তাছাড়া, প্রত্যেক বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে। অনলাইনে কীভাবে দেখবেন?

কলকাতা : আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। প্রায় ২৮ লাখের নাম থাকতে পারে এই তালিকায়। বিবেচনাধীনের তালিকায় ৬০ লক্ষের বেশি ভোটারের নাম রয়েছে। কমিশন সূত্রের খবর, রবিবার সন্ধে পর্যন্ত ২৮ লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। বিবেচনাধীনের তালিকায় বাকি থাকবে এখনও ৩২ লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে খবর, ৪০ শতাংশ নাম বাদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়তে পারেন প্রায় ১০ লক্ষ ভোটারের নাম। আজ বিকেলেই প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। আপনার নাম আছে কি না কীভাবে বুঝবেন? কোথায় দেখবেন তালিকা? জেনে নিন
সাপ্লিমেন্টারি তালিকা
প্রায় ২৮ লাখের নাম থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়। দুই ভাগে নাম থাকবে। অ্যাডিশন ও ডিলিশন। অর্থাৎ,ভোটার তালিকা নাম উঠলে তা অ্যাডিশনে থাকবে। আর নাম বাদ গেলে তা ডিলিশনের তালিকায় দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন?
কমিশনের ওয়েবসাইট ও ECI অ্যাপে দেখা যাবে নাম।
voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখতে পারেন। ওয়েবসাইটে গিয়ে প্রথমে ক্লিক করতে হবে পশ্চিমবঙ্গ ও ২০২৬ অপশনে। SIR সাপ্লিমেন্টারি অপশনে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে নাম খুঁজতে হবে
নাম দেখা যাবে ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে ECI নেট অ্যাপে দেখা যাবে তালিকা
অফলাইনে কীভাবে দেখবেন?
অফলাইনে জেলাশাসকের অফিসে গিয়ে তালিকা দেখতে পারেন। এছাড়া এসিডও ও এডিএম-এর অফিসে গিয়ে তালিকা দেখতে পারবেন। তাছাড়া, প্রত্যেক বুথে বুথে তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
নাম বাদ গেছে কীভাবে বুঝবেন?
বাদ যাওয়া ভোটারের নাম ডিলিশনের তালিকায় থাকবে। তবে, তালিকা একটাই বেরোবে। তালিকার মধ্যে দু’টি ভাগ থাকবে। সেখানে ডিলিশনের তালিকায় থাকবে বাদ যাওয়া ভোটারের নাম। এদিকে, নাম বাদ দেওয়া হলে আপিল করা ট্রাইবুনালে। অবসরপ্রাপ্ত বিচারক-বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। সেখানেই আবেদন করা যাবে।
