AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: আগের জমানায় কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতি খোঁজার নির্দেশ মমতার

Mamata Banerjee: সূত্রের খবর, কাঁথিতে সেই বৈঠকেই প্রতিনিধি মারফত কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কারও নাম নেননি তিনি। কিন্তু, কাঁথি সমবায় ব্যাঙ্কের আগের আমলে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন। এমনকি, দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

Mamata Banerjee: আগের জমানায় কাঁথি সমবায় ব্যাঙ্কে দুর্নীতি খোঁজার নির্দেশ মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 09, 2025 | 6:44 PM
Share

কলকাতা ও কাঁথি: কাঁথি সমবায় ব্যাঙ্কে এবার আগের জমানার ফাইল খুলে দেখা হবে। আগের বোর্ডের সময় কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কাঁথি সমবায় ব্যাঙ্কে চেয়ারম্যান মনোনয়নের দিনই এই কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কাঁথিতে এদিন বৈঠকে প্রতিনিধি মারফত এই কড়া বার্তা তিনি দেন। একইসঙ্গে স্বচ্ছতার সঙ্গে ব্যাঙ্ক চালাতেও নতুন বোর্ডকে বার্তা দেন মমতা।

কাঁথি সমবায় নির্বাচনে ১০৮টি আসনের মধ্যে ১০১টি আসন জিতেছে তৃণমূল। কিন্তু, শাসকদলের অন্দরে টানাপোড়েনের জেরে বোর্ড গঠনে দেরি হয়। হস্তক্ষেপ করতে হয় স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে। শেষপর্যন্ত কাঁথি সমবায় ব্যাঙ্কে ১৫ জন ডিরেক্টর নির্বাচিত হন। আর এদিন কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনয়নের বৈঠক ছিল।

সূত্রের খবর, কাঁথিতে সেই বৈঠকেই প্রতিনিধি মারফত কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। কারও নাম নেননি তিনি। কিন্তু, কাঁথি সমবায় ব্যাঙ্কের আগের আমলে কোনও দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেন। এমনকি, দুর্নীতি হয়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন।

আগের জমানার হিসেব যেমন খতিয়ে দেখতে বলেছেন, তেমনই বর্তমান বোর্ডকেও স্বচ্ছতার সঙ্গে সমবায় ব্যাঙ্ক চালানোর বার্তা দেন মমতা। রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে যে তৃণমূল সুপ্রিমো বাড়তি নজর দিচ্ছেন, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

Follow Us