AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar কাণ্ডে ধৃতের ‘ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট’, কিসের খোঁজ করছে CBI?

RG Kar Hospital: কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিলোত্তমা ধর্ষণ-খুনের তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। চলছে তদন্ত। বহু লোকজনকেই ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে। ডাক পড়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের।

RG Kar কাণ্ডে ধৃতের 'ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট', কিসের খোঁজ করছে CBI?
কিসের খোঁজ করছে সিবিআই? Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Aug 18, 2024 | 1:06 PM
Share

কলকাতা: বগটুইয়ের পর রাজ্যে দ্বিতীয়বার কোনও মামলায় অভিযুক্তর ‘ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট’ পরীক্ষা করতে চলেছে সিবিআই। তিলোত্তমা হত্যা মামলায় ধৃতের এই পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। জেরা চলার মাঝেই এই পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর। জটিল মনস্তাত্ত্বিক পরিস্থিতি যাচাই করতে এই পরীক্ষার ব্যবস্থা বলে মত ওয়াকিবহাল মহলের। 

সিবিআই সূত্রে খবর, এই নৃশংস ঘটনার পরেও ধৃতের মধ্যে কোনও অনুশোচনা নেই। কোন পরিস্থিতিতে এরকম মানসিক অবস্থা তৈরি হয় সেটা যাচাই করা হবে পরীক্ষার মাধ্যমে। পাশাপাশি জেরায় দেওয়া তথ্য সত্যি কিনা তাও যাচাই করা যাবে। এই পরীক্ষার রিপোর্ট আদলত গ্রাহ্য। ফলে বিচারেও সুবিধা হবে বলে মনে করছেন তদন্তকারীরা। এর আগে বগটুই মামলায় ৯ অভিযুক্তর ক্ষেত্রে এই পরীক্ষা করা হয়েছিল। 

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তিলোত্তমা ধর্ষণ-খুনের তদন্তভার চলে গিয়েছে সিবিআইয়ের কাছে। চলছে তদন্ত। বহু লোকজনকেই ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে সিজিওতে। ডাক পড়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এদিকে তদন্তভার হাতে নেওয়ার পরেই ধৃতকে নিজেদেরে হেফাজতে নেয় সিবিআই। চলে জিজ্ঞাসাবাদ। উঠে এসেছে নানা তথ্য। এবার  ‘ফরেনসিক সাইকোলজিক্যাল এসেসমেন্ট’ পরীক্ষার হাত ধরে নতুন কী তথ্য উঠে আসে সে দিকে নজর রয়েছে সব পক্ষের।  

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা