AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saradwata Mukhopadhyay at TV9 Bangla Conclave: ৩০০ ভ্রাম্যমান ইউনিট, স্বচ্ছতার সঙ্গে বদলি, ‘কর্তব্য পালন’ বলে উল্লেখ স্বাস্থ্যমন্ত্রীর

Saradwata Mukhopadhyay: রাজ্যে ৮টি মেডিক্যাল কলেজে প্রিন্সিপ্যাল নিয়োগ কী হয়েছে সেই বর্ণনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এইমসের ডিরেক্টররা বাছাই করলেন। কোনও চেনা নাম ছিল না, কোনও চেনা মুখ ছিল না। কাউকে ফোন করে বলার উপায় ছিল না যে আমাকে প্রিন্সিপ্যাল করে দিন। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে।

Saradwata Mukhopadhyay at TV9 Bangla Conclave: ৩০০ ভ্রাম্যমান ইউনিট, স্বচ্ছতার সঙ্গে বদলি, 'কর্তব্য পালন' বলে উল্লেখ স্বাস্থ্যমন্ত্রীর
শারদ্বত মুখোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Updated on: Aug 27, 2026 | 5:41 PM
Share

কলকাতা: চিকিৎসক চিকিৎসা করছেন বা মন্ত্রী কাজ করছেন, এটা কোনও খবর নয়। চিকিৎসক কোনও গাফিলতি করলে, মন্ত্রী তাঁর দফতরে না গেলে, সেটাই খবর। TV9 বাংলার মেগা কনক্লেভে ১০০ দিনের সরকার সম্পর্কে বলতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য,  “আমি কর্তব্য পালন করছি। মন্ত্রী কাজ করছে, এটা খবর নয়।” তিনি বলেন, “‘আয়ুস্মান ভারত’ আর মুখ্যমন্ত্রী বিমা য়োজনা বাস্তবায়ন করা কম কথা নয়।” ৩০০ ভ্রাম্যমান মেডিক্যাল ইউনিট যে শহর, শহরতলি ও প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে, সে কথা উল্লেখ করেন তিনি।

এছাড়া রাজ্যে ৮টি মেডিক্যাল কলেজে প্রিন্সিপ্যাল নিয়োগ কী হয়েছে সেই বর্ণনাও দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এইমসের ডিরেক্টররা বাছাই করলেন। কোনও চেনা নাম ছিল না, কোনও চেনা মুখ ছিল না। কাউকে ফোন করে বলার উপায় ছিল না যে আমাকে প্রিন্সিপ্যাল করে দিন। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়েছে।

এই ১০০ দিনে চিকিৎসকদের বদলি নিয়ে কোনও অভিযোগ হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, ৫ বছরের বেশি থাকলেই বদলি করা হবে। সেভাবেই বদলি করা হয়েছে, সবাই মেনেও নিয়েছেন। রেফার রোগও যে কমেছে, সে কথাও বলেন শারদ্বত। উল্লেখ করেন, সরকারের নতুন নিয়মের কথা, যেখানে বলা হয়েছে, বেসরকারি হাসপাতালের বেডও সরকারি হাসপাতালের রোগীদের জন্য দিতে হবে প্রয়োজনে।

Follow Us