AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EC: ভোটের জন্য খাটতে কত করে নেওয়া হবে ভাড়া? কমিশনকে জানাল পরিবহন দফতর

এখানে উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে বারবার পরিবহন দফতরের কাছে গাড়ি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিকে বেসরকারি রুটের বাস মালিকরা জানিয়ে দিয়েছিলেন ভাড়া না বাড়ানো হলে তারা তাদের নিজেদের গাড়ি ছাড়বেন না। পরবর্তীতে দফায়-দফায় বৈঠকের পর এবার নির্দিষ্ট করে ভাড়া বৃদ্ধি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয় পরিবহন দফতরের তরফে।

নির্বাচন কমিশন
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 10:05 PM
Share

কলকাতা: কলকাতা নির্বাচনের জন্য ভাড়ায় নেওয়া বাস বা গাড়ির ভাড়া কত? এবার নির্দিষ্ট করে নির্বাচন কমিশনকে জানিয়ে দিল পরিবহন দফতর। বিগত দিনগুলি তুলনায় অনেকটাই ভাড়া বাড়িয়ে নিজেদের তালিকা নির্বাচন কমিশনকে পাঠিয়ে দিলেন পরিবহন দফতরের প্রধান সচিব সৌমিত্র মোহন। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে।

পরিবহন দফতর সূত্রে খবর, যেখানে গাড়িগুলির ভাড়া সম্পর্কিত তালিকা, এবং আনুষঙ্গিক একাধিক বিষয় নির্দিষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে। ভিন রাজ্যে নির্বাচনে বাস বা কম যাত্রীদের নিয়ে যে বাস চলাচল করে, সেগুলি যে ভাড়ায় নেওয়া হয়, তা পশ্চিমবঙ্গের তুলনায় অনেকটাই বেশি। সেই ভাড়া না দেওয়া হলে বেসরকারি রুটের বাসের মালিকরা আর নিজেদের যান দেবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। যা নিয়ে বিপাকে পড়ে পরিবহন দফতর।

এখানে উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে বারবার পরিবহন দফতরের কাছে গাড়ি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়। এদিকে বেসরকারি রুটের বাস মালিকরা জানিয়ে দিয়েছিলেন ভাড়া না বাড়ানো হলে তারা তাদের নিজেদের গাড়ি ছাড়বেন না। পরবর্তীতে দফায়-দফায় বৈঠকের পর এবার নির্দিষ্ট করে ভাড়া বৃদ্ধি করে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয় পরিবহন দফতরের তরফে।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “প্রতি বছর ভোটের সময়ে গাড়ি কিংবা বাস ভাড়া নেওয়া হয়। কিন্তু সেক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের ভাড়া অনেকটাই কম। আসে বাসের ভাড়া ছিল ২৫৩০। এক কর্মী পেতেন ২৫০টাকা।”

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল

মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের

সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন

'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ

বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী

'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা

BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের