AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: বাংলা শিখতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে বোঝালেন পুলিশ সুপার

WB Assembly Election 2026: কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভায় আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এদিন রুট মার্চ সহ অন্যান্য বিষয়ে নিয়ে বোঝান খোদ পুলিশ সুপার। সদ্য দায়িত্ব নিয়েই মঙ্গলবার সকালে তিনি চলে যান সীমান্ত শহরে থাকা হলদিবাড়ি থানা পরিদর্শনে। সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

Jalpaiguri: বাংলা শিখতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে বোঝালেন পুলিশ সুপার
| Edited By: | Updated on: Mar 23, 2026 | 9:43 PM
Share

জলপাইগুড়ি: কেন্দ্রীয় বাহিনীকে বাংলায় কথা বলার নির্দেশ দিলেন পুলিশ সুপার। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভোট ঘোষণা হওয়ার পরই রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন। ইতিমধ্যেই জেলায় জেলায় হাজির হয়েছে বাহিনী। সেই বাহিনীকে এবার বাংলা শেখার কথা বললেন পুলিশ সুপার।

এদিন জলপাইগুড়িতে কেন্দ্রীয় বাহিনীকে তাদের টাস্ক বুঝিয়ে দিলেন পুলিশ সুপার যশপ্রীত সিং। কীভাবে গ্রামগঞ্জে থাকা সাধারণ মানুষের সঙ্গে বাংলায় কথা বলতে হবে, তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে সরলভাবে টিপস দিলেন খোদ পুলিশ সুপার।

কোচবিহার জেলার মেখলিগঞ্জ বিধানসভায় আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এদিন রুট মার্চ সহ অন্যান্য বিষয়ে নিয়ে বোঝান খোদ পুলিশ সুপার। সদ্য দায়িত্ব নিয়েই মঙ্গলবার সকালে তিনি চলে যান সীমান্ত শহরে থাকা হলদিবাড়ি থানা পরিদর্শনে। সেখানে তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এরপর কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “ভয়ভীতিহীন শান্তিপূর্ণ নির্বাচন করাতে চায় কমিশন। তাই কমিশনের উপর মানুষের আস্থা ফেরাতে প্রয়োজনে বাংলা ভাষায় কথা বলতে হবে সাধারণ মানুষের সঙ্গে।” কীভাবে কথা বলতে হবে নিজে তা বুঝিয়ে দিলেন ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

কোচবিহার জেলা কংগ্রেসের সম্পাদক সিতাংশু মল্লিক এই প্রসঙ্গে বলেন, পুলিশ সুপার যা বলেছেন, তাতে নিরীহ মানুষের হয়রানি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। ভাষাগত সমস্যা খুব বড় সমস্যা। এটা আগেই সমাধান করা উচিৎ ছিল।

Follow Us