AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi on Tv9 Network: ‘Tv9 বাংলার দর্শকরা জানেন..’, কেন্দ্রের কোন-কোন প্রকল্পের সুবিধা বাংলা পায় না WITT সামিটে বললেন মোদী

PM Modi: সোমবার থেকে টিভি৯ নেটওয়ার্কের হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে সামিট শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশ্লিষ্ট সামিটে দেশের উন্নয়ন নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণও শানিয়েছেন তিনি।

PM Narendra Modi on Tv9 Network: 'Tv9 বাংলার দর্শকরা জানেন..', কেন্দ্রের কোন-কোন প্রকল্পের সুবিধা বাংলা পায় না WITT সামিটে বললেন মোদী
নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Updated on: Mar 23, 2026 | 9:57 PM
Share

নয়া দিল্লি: নাম না করে তৃণমূল সরকারকে বেলাগাম আক্রমণ নরেন্দ্র মোদীর। শুধু তৃণমূল নয়, পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। এই দুই দলই উন্নয়নের বিরোধী বলে কটাক্ষ করলেন মোদী।

সোমবার থেকে টিভি৯ নেটওয়ার্কের ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সামিট শুরু হয়েছে। প্রধান অতিথি হিসাবে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংশ্লিষ্ট সামিটে দেশের উন্নয়ন নিয়ে যেমন কথা বলেছেন, তেমনই বিরোধী দলগুলিকে তীব্র আক্রমণও শানিয়েছেন তিনি। সামনেই রয়েছে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিতান্তই তাৎপর্যপূর্ণ।

মোদী বলেন, “এক সময় পশ্চিমবঙ্গ ভারতের সংস্কৃতি, শিক্ষার হাব ছিল।” তাঁর অভিযোগ এই বাংলায় কেন্দ্রের প্রকল্পকে বাধা দিচ্ছে সরকার। তবে একবারও তৃণমূলের নাম করেননি তিনি। প্রধানমন্ত্রী বলেন, “এগারো বছরে কেন্দ্র সরকার বাংলার জন্য অনেক উন্নয়নের চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্য এখন ওইখানে এমন নির্মম সরকার রয়েছে যে উন্নয়নে বাধা দিচ্ছে।

মোদী এও বলেন, “টিভি ৯ বাংলায় যে দর্শক আছে তাঁরা জানেন বাংলায় আয়ুষ্মান প্রকল্পে বাধা দেওয়া হয়েছে, ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুত’ প্রকল্পে বাধা দেওয়া হয়েছে, ‘আবাস যোজনা প্রকল্পে’ বাধা দেওয়া হয়েছে। চা বাগানের শ্রমিকদের জন্য শুরু হওয়া একাধিক প্রকল্পের সুবিধা এই সরকার পেতে দেয় না। অর্থাৎ উন্নয়ন নয়, এই নির্মম সরকার শুধু মাত্র রাজনীতি করে যাচ্ছে।” এরপরই কংগ্রেসকে দোষারোপ করে তাঁর অভিযোগ, “দেশে এই ধরনের রাজনীতি যে দল প্রথম শুরু করেছে তারা হল কংগ্রেস। তবে তারা তাদের দোষ থেকে বাঁচতে পারবে না। কংগ্রেসের রাজনীতির লক্ষ্যই উন্নয়নে বাধা দেওয়া।

তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেছেন। এই মিথ্যা কথা বলছেন কীভাবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বারেবারে বলেছেন সামনা-সামনি কথা বলার কথা। সকলের সামনে হিসাব হয়ে যাবে। বাংলাকে বঞ্চনা করা হয়েছে, গরিব মানুষের পেটে লাথি মারা হয়েছে।

Follow Us
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে