AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: বেআইনি পাখি, মাছ, কুকুর ছানা আর বিক্রি করা যাবে না গালিফ স্ট্রিটে

Kolkata: গত বুধবার এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ ছিল। কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court: বেআইনি পাখি, মাছ, কুকুর ছানা আর বিক্রি করা যাবে না গালিফ স্ট্রিটে
বাগবাজারে বড় আপডেটImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 12:50 PM
Share

কলকাতা: শতাব্দী প্রাচীন গালিফ স্ট্রিটের পোষ্য বাজারে সমস্ত ধরনের বেআইনি পাখি, মাছ, কুকুর ছানা-সহ অন্য পোষ্য বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত বুধবার এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ রবিবার থেকেই এই নির্দেশ কার্যকর করার নির্দেশ ছিল। কলকাতা পুলিশ ও শুল্ক বিভাগের আধিকারিকদের এমনই নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ।

সেই মত রবিবার সকাল থেকে কলকাতা পুলিশ এবং শুল্ক বিভাগের আধিকারিকরা এই শখের বাজারে পরিদর্শনে আসেন। ‘বাগবাজার সখের হাট ওয়েল ফেয়ার’ সমিতির তরফ থেকেও মাইকিং করা হচ্ছে। বাজারের বিভিন্ন জায়গায় ব্যানার দেওয়া হয়েছে, হাটের সদস্যদের কলকাতা কর্পোরেশনের ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

অমর চক্রবর্তী সখের হাটের সদস্য বলেন, “আমাদের ৭০০ উপর সদস্য। এটা শতাব্দী প্রাচীন বাজার। একটা সময় ছিল সরকার আমাদেরই এখানে বসতে বলেছিল। আমরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। এখন বলা হচ্ছে কলকাতা কর্পোরেশনের ট্রেড লাইসেন্স যতদিন এই রাস্তার উপর হচ্ছে ততদিন ব্যবসা করা যাবে না। এই ট্রেড লাইসেন্স অনেকেরই নেই। আমরাও আদালতের রায় মেনে নিয়েছি।”

Follow Us