AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachna Banerjee Property: শুধু আর্বানা নয়, কোটি কোটি সম্পত্তির মালিক রচনা, কী করেন রচনার স্বামী

TMC MP Rachna Banerjee: হলফনামায় তৃণমূল প্রার্থী জানান, রচনার হাতে তখন ছিল নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। আর তাঁর স্বামীর হাতে ছিল ৫০ হাজার টাকা। পিপিএফ, পোস্ট অফিস সহ একাধিক স্কিমে কয়েক কোটি টাকা বিনিয়োগও করেছেন রচনা।

Rachna Banerjee Property: শুধু আর্বানা নয়, কোটি কোটি সম্পত্তির মালিক রচনা, কী করেন রচনার স্বামী
সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Updated on: Jun 30, 2026 | 3:32 PM
Share

কলকাতা: বিকেল সাড়ে ৪টেয় টিভি খুললেই তাঁর মুখ। প্রায় ১৪ বছর ধরে এটা দেখতেই অভ্যস্ত ছিল বাঙালি। অভিনয় আর সঞ্চালনায় জনপ্রিয়তা পাওয়ার পর বছর দুয়েক আগে রাজনীতির দুনিয়ায় পা রাখেন রচনা বন্দ্যোপাধ্য়ায় (Rachna Banerjee)। হুগলি আসন থেকে সাংসদ হন তৃণমূলের টিকিটে। তবে তৃণমূলের পরাজয়ের পর সুর চড়াচ্ছেন রচনা। নিজের দাম বুঝিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায়। সম্প্রতি তিনি বলেছেন, আর্বানা-তে থাকার জন্য যে যোগ্যতা দরকার, সেটা তিনি তৃণমূলে যোগ দেওয়ার আগেই অর্জন করেছেন। কী সেই যোগ্যতা? কত সম্পত্তি রয়েছে তাঁর?

বছরে কয়েক কোটি টাকা আয় করেন রচনা

২০২৪-এ নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে তিনি আয় করেছেন ৩ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৮০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় করেছেন ২ কোটি ৪১ লক্ষ ৩১ হাজার ৩৮০ টাকা, ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছিলেন ১ কোটি ৪৪ লক্ষ ২০ হাজার ২১০ টাকা, ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ কোটি ৩১ লক্ষ ৪ হাজার ৬৫০ টাকা ও ২০১৮-১৯ অর্থবর্ষে আয় ছিল ২ কোটি ৩৩ লক্ষ ৭৪ হাজার ১৪০ টাকা। স্বামী প্রবাল বসু ২০২২-২৩ অর্থবর্ষে আয় করেছেন ২ লক্ষ ৩৯ হাজার ২৪০ টাকা।

হলফনামায় তৃণমূল প্রার্থী জানান, রচনার হাতে তখন ছিল নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা রয়েছে। আর তাঁর স্বামীর হাতে ছিল ৫০ হাজার টাকা। পিপিএফ, পোস্ট অফিস সহ একাধিক স্কিমে কয়েক কোটি টাকা বিনিয়োগও করেছেন রচনা।

কটা গাড়ি, কত সোনা আছে রচনার

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, রচনার নামে রয়েছে দুটি গাড়ি। একটি Honda WR-V 1.2 VX MT। ২০১৯ সালে ৮ লক্ষ ৬৩ হাজার টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি।

২০২২ সালে KIA CARENS নামে আরও একটি গাড়ি কেনেন রচনা, যার দাম ছিল ১১ লক্ষ ১৯ হাজার টাকা।

রচনার স্বামীর কাছে আছে একটি গাড়ি, যেটি ২০১৮ সালে ৯ লক্ষ ৬৯ হাজার ৯০০ টাকা দিয়ে কেনা হয়েছিল।

অস্থাবর সম্পত্তরি মধ্যে রচনার কাছে রয়েছে ৯৫৫ গ্রাম সোনা, যার দাম আনুমানিক ৪৭ লক্ষ ৯২ হাজার টাকা।

সব মিলিয়ে রচনার অস্থাবর সম্পত্তির অঙ্ক ১৮ কোটি ১৬ লক্ষ ৭১ হাজার ৭৭৩ টাকা। তাঁর স্বামীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৬৭ লক্ষ ২২ হাজার ৫২২ টাকা।

শুধু আর্বানা নয়, কোথায় কোথায় সম্পত্তি আছে রচনার

সোনারপুরে রয়েছে রচনার দুটি জমি। রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাংলো।

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে রয়েছে একটি ভিলা (দাম- ১ কোটি ৪৪ লক্ষ ৫৫ হাজার টাকা)

রচনার নামে আছে একটি বাংলো (দাম- ১ কোটি ৫০ লক্ষ টাকা)।

কলকাতায় গড়িয়াহাটে ‘মেঘমল্লার অ্যাপার্টমেন্ট’-এ রয়েছে একটি ফ্ল্যাট (দাম- ৫৪ লক্ষ ৫২ হাজার)।

আনন্দপুরে ‘আর্বানা’ অ্যাপার্টমেন্টে রয়েছে রচনার আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট (দাম- ১০ কোটি ৪১ লক্ষ টাকা)।

সব মিলিয়ে রচনার মোট স্থাবর সম্পত্তি রয়েছে ১৪ কোটি ৭০ লক্ষ ৫৪ হাজার ৩৫১ টাকার।

আর রচনার স্বামীর নামে রয়েছে টলিগঞ্জে একটি ফ্ল্যাট। তাঁর স্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৫ হাজার ৬৫০ টাকার।

অভিনয় ও সঞ্চালনা থেকেই টাকা আয় করেন বলে হলফনামায় উল্লেখ করেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে সম্প্রতি টেলিভিশন শো-এর সঞ্চালনার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রচনাকে। তাঁর স্বামীর আয় হয় ব্যবসা থেকে। হলফনামার তথ্য বলছে, রচনার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো