AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rachana Bandopadhyay: ‘সেই সময় বোরখা পরে মেট্রো করে বাড়ি ফিরেছি’, কোন অভিজ্ঞতা শেয়ার করলেন রচনা?

এরপর অনুষ্ঠানটি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, "আমি কখনও ভাবব না, আমি যতদিন বাঁচব ততদিন শো করব। একজন আসবে একজন যাবে এটাই হবে। তবে শেষটা সুন্দরভাবে শেষ করলে ভাল হয়। পরিবর্তন হতেই পারে। তবে, যেভাবে এটা শেষ হল সেটা ঠিক হয়নি।"

Rachana Bandopadhyay:  'সেই সময় বোরখা পরে মেট্রো করে বাড়ি ফিরেছি', কোন অভিজ্ঞতা শেয়ার করলেন রচনা?
রচনা বন্দ্যোপাধ্যায়, সাংসদImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 28, 2026 | 4:09 PM
Share

কলকাতা: এক-দুই বছর নয়। বহু বছর ধরে একটি জনপ্রিয় শো দিদি নম্বর ১-এর সঞ্চালক ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে সেই শো-এর দক্ষতার সঙ্গে চালিয়ে নিয়ে গিয়েছেন তিনি। রচনা বারেবারে বলেছেন নিজের সন্তানের মতো এই অনুষ্ঠানটিকেও তিনি বড় করেছেন। কিন্তু এখন সেই অনুষ্ঠান থেকেই বাদ রচনা। আর তারপরই পুরনো অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

টিভি ৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রচনা বলেছেন, “আমার ছেলের ৩ বছর থেকে দিদি নম্বর ১ করছি। তাই এই শো টা আমার সন্তান সম। এমনও সময় গেছে ছেলেকে সময় দিতে হবে এবং অনুষ্ঠানকে হয়রানিতে ফেলব না বলে মেট্রো করে বাড়ি ফিরেছি। সেই সময় রাজারহাটের কাছে শ্যুটিং হত। সেই সময় ভাবতাম কীভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরব।”

তিনি আরও বলেন, “সেই সময় বোরখা পরে মেট্রো করে বাড়ি ফিরেছি। এর সঙ্গে রাজনীতির যোগসাজশ নেই।” তত্ত্বকথা আওড়ে সাংসদ এ দিন এ কথাও বলেছেন,  “তৃণমূলের হার মানুষকে অনেক কিছু শেখাল, দম্ভ থাকা চলে না। কোনওটাই চিরস্থায়ী নয়। দিদির এতদিনের লড়াই তাসের ঘরের মতো ভেঙে পড়ল এটা দুঃখজনক।”

এরপর অনুষ্ঠানটি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “আমি কখনও ভাবব না, আমি যতদিন বাঁচব ততদিন শো করব। একজন আসবে একজন যাবে এটাই হবে। তবে শেষটা সুন্দরভাবে শেষ করলে ভাল হয়। পরিবর্তন হতেই পারে। তবে, যেভাবে এটা শেষ হল সেটা ঠিক হয়নি।”

Follow Us