AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Airport: প্লেনে ওঠার আগে ওই যে ছুট মারল… ৮০০ সিসি ক্যামেরা, ৬০ ঘণ্টার তল্লাশিতেও ধরা পড়ল না, কলকাতা বিমানবন্দরে বিস্ময়করকাণ্ড

Kolkata Airport News : বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি থাই এয়ারওয়েজ বিমানে ৩ তারিখ ভোর বেলায় দুটো বাঁদর নিয়ে আসেন কলকাতা বিমানবন্দরে। সন্দেহ হওয়াতে ওই ব্যক্তির লাগেজ তল্লাশি করে শুল্ক দফতর। শুল্ক দফতর যে মুহূর্তে তল্লাশি করে সেই সুযোগে একটি বাঁদর পালিয়ে যায়।

Kolkata Airport: প্লেনে ওঠার আগে ওই যে ছুট মারল... ৮০০ সিসি ক্যামেরা, ৬০ ঘণ্টার তল্লাশিতেও ধরা পড়ল না, কলকাতা বিমানবন্দরে বিস্ময়করকাণ্ড
কলকাতা বিমানবন্দরImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 11:45 AM
Share

কলকাতা: তাকে খুঁজতে ৮০০টি সিসি ক্যামেরায় নজর রাখা হয়েছে। ৮০০ টি সিসি ক্যামেরা, মানে বুঝতেই পারছেন পথ কতটা দীর্ঘ! ৬০ ঘণ্টা ধরে চলেছে তল্লাশি। কলকাতা বিমানবন্দরে রীতিমতো শোরগোল পড়ে যায়। হুড়োহুড়ি পড়ে যায় বিমানবন্দরের কর্মী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে। এখনও অধরা সে! বিমানবন্দরে জোর তৎপরতা। কিন্তু খোঁজ চলছে কার? বিমানবন্দর সূত্রে খবর পাওয়া গিয়েছে, একটি বাঁদরের খোঁজ চলছে বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর থেকে উধাও বাঁদর।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি থাই এয়ারওয়েজ বিমানে ৩ তারিখ ভোর বেলায় দুটো বাঁদর নিয়ে আসেন কলকাতা বিমানবন্দরে। সন্দেহ হওয়াতে ওই ব্যক্তির লাগেজ তল্লাশি করে শুল্ক দফতর। শুল্ক দফতর যে মুহূর্তে তল্লাশি করে সেই সুযোগে একটি বাঁদর পালিয়ে যায়।

বিমানবন্দরের ভিতরে ৮০০ টি সিসি ক্যামেরা দেখা হয়েছে কিন্তু পাওয়া যায়নি। ৬০ ঘণ্টা ধরে তল্লাশি অভিযান চালিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি। মনে করা হচ্ছে বিমানবন্দরের মধ্যেই কোন ঝোপ-জঙ্গলে ঢুকে গিয়েছে।

এখন সেখানেই খোঁজ চালাচ্ছেন বিমানবন্দরের কর্মীরা। বিমানবন্দরে এমনিতেই কড়া নিরাপত্তা। কিন্তু এইভাবে কোনওদিনও বাঁদরের খোঁজে এত তল্লাশি চালাতে হয়েছে, তা স্মৃতি হাতড়েও মনে করতে পারছেন না বিমানবন্দরের কর্মীরা। এদিকে, ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, বাঁদর দুটো ওই ব্যক্তির পোষ্য ছিল।

Follow Us