AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

াখাটের ওপর বৃদ্ধের পচাগলা দেহ, আগলে বসে স্ত্রী-মেয়ে! বাগবাজারে ফিরল রবিনসন স্ট্রিটকাণ্ডের স্মৃতি

Bagbazar: বাগবাজার (Bagbazar) চক্ররেল সংলগ্ন ক্ষীরোদ মঞ্জিল নামক বাড়ি থেকে ওই বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ।

াখাটের ওপর বৃদ্ধের পচাগলা দেহ, আগলে বসে স্ত্রী-মেয়ে! বাগবাজারে ফিরল রবিনসন স্ট্রিটকাণ্ডের স্মৃতি
নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 14, 2021 | 12:37 PM
Share

কলকাতা: আবারও কলকাতায় রবিনসন স্ট্রিটের ছায়া। বৃদ্ধের পচাগলা দেহ আগলে বসেছিলেন স্ত্রী ও মেয়ে।  বাগবাজার (Bagbazar) চক্ররেল সংলগ্ন ক্ষীরোদ মঞ্জিল নামক বাড়ি থেকে ওই বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম দিগ্বিজয় বোস (৭০)।

স্থানীয়দের কথায়, বাড়ি থেকে সচরাচর বৃদ্ধই বেরোতেন। তিনিই দোকানপাট-বাজারহাট করতেন। কিন্তু বেশ কিছু দিন তাঁকে বাড়ি থেকে বেরোতে দেখা যাচ্ছিল না। প্রথমে স্থানীয়রা বিশেষ আমল দেননি। তাঁরা ভেবেছিলেন, হতে পারে শারীরিক অসুস্থতার কারণে বাড়ি থেকে বেরোচ্ছেন না তিনি। কিন্তু তারপরও কেটে যায় বেশ কয়েকটা দিন। বাড়িতে দিগ্বিজয়ের স্ত্রী ও মেয়েরও দেখা মিলছিল না।

মঙ্গলবার সকাল থেকেই পচা গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। গন্ধের উত্স খুঁজতে প্রথমে তাঁদের সমস্যা হয়। পরে বুঝতে পারেন, ক্ষীরোদ মঞ্জিল অর্থাত্ দিগ্বিজয়ের বাড়ি থেকেই গন্ধ ভেসে আসছে। বিপদ আঁচ করে বাগবাজার থানায় খবর দেন প্রতিবেশীরা। পুলিশ গিয়ে দেখেন, বাড়ির ভিতর খাটের ওপর পড়ে রয়েছে দিগ্বিজয়ের কঙ্কালসার দেহ। গোটা শরীরে পচন ধরেছে। পাশেই বসে রয়েছেন তাঁর স্ত্রী ও মেয়ে।  আরও পড়ুন: ‘লম্বা ছুটি কাটাতে যাচ্ছি’, কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?

প্রতিবেশীদের অনুমান, মাস খানেক আগেই দিগ্বিজয়ের মৃত্য়ু হয়েছে। দেহ আগলে বসে ছিলেন তাঁর স্ত্রী ও মানসিক ভারসাম্যহীন মেয়ে। পুলিশ দেহ উদ্ধারে গেলে স্ত্রী দাবি করেন, ‘স্বামী জীবিত।’ অনেক টালবাহানার পর পুলিশ দিগ্বিজয়ের দেহ উদ্ধার করে নিয়ে যায়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?