AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro : ফের মেট্রোয় ঝাঁপ, ব্যস্ত সময়ে আধ ঘণ্টা ধরে ব্যাহত পরিষেবা!

Kolkata Metro Service Disrupted : ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ব্লু লাইনের মেট্রো পরিষেবা। সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। এর জেরে সমস্যায় পড়েনে যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, দুপুর ১২টার পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

Kolkata Metro : ফের মেট্রোয় ঝাঁপ, ব্যস্ত সময়ে আধ ঘণ্টা ধরে ব্যাহত পরিষেবা!
কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টাImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 12:58 PM
Share

কলকাতা : ফের কলকাতা মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। মহাত্মাগান্ধী মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ব্লু লাইনের মেট্রো পরিষেবা। সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়। এর জেরে সমস্যায় পড়েনে যাত্রীরা। মেট্রো রেল সূত্রে খবর, দুপুর ১২টার পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়েছে।

কলকাতা মেট্রো সূত্রে খবর, মহাত্মাগান্ধী স্টেশনে টালিগঞ্জ গামী লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ২৭-২৮-এর এক যুবক। সকাল ১১টা ৩৫ নাগাদ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে ব্রেক কষেন চালক। তারপরই উদ্ধারকাজ শুরু হয়। এর জেরে ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। আপ ও ডাউন দুই উভয় লাইনেই পরিষেবা ব্যাহত হয়। কয়েকটি স্টেশনের মধ্যে আংশিক পরিষেবা চালু ছিল। ময়দান মেট্রো স্টেশন থেকে ক্ষুদিরাম পর্যন্ত ও দমদম স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা চালু ছিল। ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে জোরকদমে কাজ চলে। প্রায় আধ ঘণ্টা পর মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়।

একেই সোমবার। তার উপর ব্যস্ত সময়ে এধরনের ঘটনায় সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকে মেট্রো থেকে নেমে বাস বা অটো ধরেই অফিসের উদ্দেশে রওনা দেন। আবার আধ ঘণ্টা পরিষেবা ব্যাহত হওয়ায় সপ্তাহের শুরুতেই অনেকের অফিস পৌঁছতে দেরি হয়। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।

মেট্রোয় সাবধনতামূলক প্রচার সত্ত্বেও বারবার আত্মহত্যার ঘটনা ঘটছে। হেল্পলাইন নম্বর থেকে শুরু করে বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে প্রচার চালানো হচ্ছে। কিন্তু, তারপরও এধরনের ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। বরং দিন দিন বাড়ছে। একদিন আগেও ব্লু লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি।

Follow Us