AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: কলকাতা মেট্রোয় এবার জুড়ছে AI, এদিক থেকে ওদিক হলেই সব ধরা পড়ে যাবে…

Kolkata Metro-Artificial Intelligence: বর্তমান পরিস্থিতিতে এই প্রযুক্তির প্রয়োজন ছিল বলে মনে করছেন রেল সুরক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকরা। আর সেই কারণেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে মেট্রো সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে। 

Kolkata Metro: কলকাতা মেট্রোয় এবার জুড়ছে AI, এদিক থেকে ওদিক হলেই সব ধরা পড়ে যাবে...
কলকাতা মেট্রো।
| Edited By: | Updated on: Nov 21, 2025 | 10:10 AM
Share

কলকাতা: দিল্লির বিস্ফোরণ থেকে শিক্ষা। এবার কলকাতা মেট্রোয় আরও কঠোর হতে চলেছে নিরাপত্তা। আর এই নিরাপত্তা দিতে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবার মেট্রোরেলের নিরাপত্তায় এআই-র ব্যবহার করা হবে। সেই প্রস্তাবে রেল বোর্ডের অনুমোদন মিলল।

দিল্লি বিস্ফোরণকাণ্ডের দিন অভিযুক্ত ডঃ উমর দীর্ঘসময় ধরে বসেছিল পার্কিং লটে। পরে সিসিটিভি ফুটেজ দেখে সেই তথ্য সামনে আসে। দিল্লির ওই বিস্ফোরণের পরই ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে নিরাপত্তা যেমন আরও জোরাল করা হচ্ছে, তেমনই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিও ব্যবহার করা হবে।

বর্তমান পরিস্থিতিতে এই প্রযুক্তির প্রয়োজন ছিল বলে মনে করছেন রেল সুরক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকরা। আর সেই কারণেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে মেট্রো সুরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। ইতিমধ্যেই অনুমোদন মিলেছে। শীঘ্রই কাজ শুরু হবে।

কী কাজ করবে এআই?

কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান জানিয়েছেন, এআই প্রযুক্তিতে দারুণ সুবিধা হবে। ধরা যাক, কোনও প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ কাউকে বসে থাকতে দেখলেই, এআই তা জানিয়ে দেবে। আবার দীর্ঘক্ষণ কোনও দাবিহীন ব্যাগ পড়ে থাকলেও এআই প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি সেটা ধরিয়ে দেবে। কেউ স্টেশনে আবর্জনা ফেললে বা অন্য কোনও অনুচিত কাজ করলেও, সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে।

আবার প্রয়োজনে যদি নির্দিষ্ট কোনও ব্যক্তিকে খোঁজা হয়, ধরুন লাল শার্ট পরা কাউকে খোঁজা হচ্ছে, তাহলে এআই-কে সেই প্রম্প্ট দিলে, দ্রুত লাল শার্ট পরা ব্যক্তিকে খুঁজে চিহ্নিত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। একইসঙ্গে প্ল্যাটফর্ম ও স্টেশনের প্রতিটি কোণে নজর রাখতে পারবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই নতুন প্রযুক্তি মেট্রোর সুরক্ষা ব্যবস্থাকে অনেকটাই আধুনিক করে তুলবে বলেই মনে করছেন মেট্রো রেলের শীর্ষকর্তারা।

Follow Us