AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Heavy Rain: রোদের দেখা মিলল! তবুও প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়াবিদদের?

Weather Update In Kolkata-West Bengal: বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশের আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে। রোদ উঠেছে। তার কারণ উপকূলের উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে।

Kolkata Heavy Rain: রোদের দেখা মিলল! তবুও প্লাবনের আশঙ্কা দক্ষিণবঙ্গে, সতর্কতা আবহাওয়াবিদদের?
ফের নামবে ভারী বৃষ্টি।Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 10:49 AM
Share

কলকাতা: নিম্নচাপের জেরে অতি ভারী বৃষ্টি কলকাতায়। গত ২৪ ঘণ্টায় কেবল আলিপুরেই ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকবে। নিম্নচাপের জেরে বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার পশ্চিমের তিন জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

নিম্নচাপের অবস্থান

তবে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশের আকাশ খানিকটা পরিষ্কার হয়েছে। রোদ উঠেছে। তার কারণ উপকূলের উত্তর ওড়িশা, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে যে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে। আর ঠিক সে কারণেই দক্ষিণবঙ্গের বাকি অংশের আকাশ পরিষ্কার হলেও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

প্লাবনের আশঙ্কা

কিন্তু তাতেও বিপদ কাটছে না বাংলার। নিম্নচাপ ঝাড়খণ্ডে সরে যাওয়া, আজ সেখানে ভারী বৃষ্টি হবে। ফলে ডিভিসি-ও জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। বুধবার সকাল পর্যন্ত ডিভিসি ৭০ হাজার কিউসেক হারে জল ছেড়েছে। দুর্গাপুর বারাজ থেকে ৮৫,২০০ কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ডের জলে প্লাবনের জোর আশঙ্কা দক্ষিণবঙ্গে। বন্যার হলুদ সতর্কতা জারি করেছে ডিভিসি।

কোথায় কোথায় প্লাবনের শঙ্কা? 

পশ্চিম বর্ধমানেও প্রবল বৃষ্টি, জলের চাপ বাড়ছে দুর্গাপুর ব্যারাজে। দুশ্চিন্তা বাড়ছে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের দামোদর-পাড়ে। ১.৫ লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে গালুডি জলাধার। গালুডির জলে ডুবেছে ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকা।

উত্তরেও ভারী বৃষ্টি

নিম্নচাপের জেরে উপরের দিকের পাঁচটি জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং টয় ট্রেন স্টেশনে ভেঙে পড়েছে টিনের শেড।

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!