AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘আমি ফিরে আসার পর…’, জেলমুক্তির পর তাঁর জীবনে অভিষেকের ভূমিকা ঠিক কতটা? খোলামনে জানালেন কুণাল

Kunal Ghosh On Abhishek Banerjee: কুণাল ঘোষকে রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে গণ্য করা হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একাধিক প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্তে কুণাল ঘোষের জোরালো সমর্থন লক্ষ্য করা গেছে। বিশেষ করে দলের মধ্যে "নবীন বনাম প্রবীণ" দ্বন্দ্বে কুণাল ঘোষকে অনেক সময়ই অভিষেকের 'সেনাপতি' হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। এবার কুণাল নিজেই স্বীকার করলেন তাঁর জীবনে ঠিক কতটা ভূমিকা রয়েছে অভিষেকের।

Kunal Ghosh: 'আমি ফিরে আসার পর...', জেলমুক্তির পর তাঁর জীবনে অভিষেকের ভূমিকা ঠিক কতটা? খোলামনে জানালেন কুণাল
কুণাল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 03, 2026 | 9:17 PM
Share

কলকাতা: সারদা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছিল। সে সময়ে দলের প্রতি একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। জেল ছেতে মুক্তি পাওয়ার পর আবারও দলের প্রতি শ্রদ্ধাশীল তিনি, একনিষ্ঠ কর্মী। দলের মুখপাত্র হওয়া, তারপর দলের সাধারণ সম্পাদক, এবার সরাসরি ভোটের ময়দানে। কুণাল ঘোষকে বেলেঘাটার প্রার্থী করেছে তৃণমূল। এবার TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এলেন তিনি। বললেন তাঁর এই গোটা উত্তরণের পর্বে কতটা ভূমিকা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কুণাল ঘোষকে রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত হিসেবে গণ্য করা হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের একাধিক প্রশাসনিক ও সাংগঠনিক সিদ্ধান্তে কুণাল ঘোষের জোরালো সমর্থন লক্ষ্য করা গেছে। বিশেষ করে দলের মধ্যে “নবীন বনাম প্রবীণ” দ্বন্দ্বে কুণাল ঘোষকে অনেক সময়ই অভিষেকের ‘সেনাপতি’ হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে। এবার কুণাল নিজেই স্বীকার করলেন তাঁর জীবনে ঠিক কতটা ভূমিকা রয়েছে অভিষেকের।

জেলমুক্তির দল আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন কুণাল। সে সময়ে অভিষেক যে ব্যক্তিগতভাবে তাঁকে কতটা সাহায্য করেছিলেন, তা জানান। কুণাল বলেন, “দলগতভাবে, ব্যক্তিগতভাবে অনেক সাহায্য করেছে। আমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করেছে।” কুণালের কথায়, “অভিষেক বয়সে আমার থেকে অনেক ছোট, কিন্তু অনেক বড় মাপের নেতা। এত ভাল নিজেকে গ্রুম করেছে। আমি ফিরে আসার পর আরও কাছ থেকে দেখেছি।”

জেল থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ও তার পরবর্তী প্রেক্ষাপটেও অভিষেক তাঁকে সাহায্য করেছেন বলে জানান কুণাল। তিনি বলেন, “অভিষেকের সাহায্যেই ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠলাম। ২০২০ সালে আমাকে  মুখপাত্র করল দল, এখনও আছি, ‘২১ সালের পর সাধারণ সম্পাদক, এখনও রয়েছি। এবার প্রার্থী করার সম্মান দেওয়া হল।” তবে কি দল এটাকে তাঁর আনুগত্যের স্বীকৃতি দিচ্ছে? কুণালের কথায়, তিনি বরাবরই দলের অনুগত সৈনিক ছিলেন। এখনও রয়েছেন।

Follow Us
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
লক্ষ লক্ষ ফলোয়ার, হঠাৎ কেন এই ব্যক্তিকে গ্রেফতার করা হল
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী