AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, রুদ্ধদ্বার বৈঠকে চলছে ‘মান ভঞ্জনের’ চেষ্টা

ইতিমধ্যেই মুকুল রায়ও যোগাযোগ করেছেন পুরনো রাজনৈতিক সতীর্থর সঙ্গে। যা দ্বিগুণ চাপ বাড়িয়েছে শাসকদলের মধ্যে।

শতাব্দীকে নিয়ে অভিষেকের অফিসে কুণাল, রুদ্ধদ্বার বৈঠকে চলছে 'মান ভঞ্জনের' চেষ্টা
ফাইল চিত্র।
| Updated on: Jan 15, 2021 | 7:12 PM
Share

কলকাতা: শতাব্দী রায়কে (Shatabdi Roy) দলে ধরে রাখতে কোনও ফাঁক রাখছে না তৃণমূল। শুক্রবার বিকেলেই বীরভূমের তৃণমূল সাংসদকে নিয়ে সোজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দৌড়লেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে সেখানে। মুকুল রায়ের ফোনের পর চাপ বেড়েছে শাসকদলেও। শতাব্দী মুখে যতই বলুন, ‘বিজেপিতে যাওয়ার কথা ভাবেননি’, মোড় ঘুরতে যে বেশি সময় লাগে না তাও গত কয়েকদিনের ঘটনাক্রমে স্পষ্ট হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। তড়িঘড়ি তাই অভিষেকের দফতরে নিয়ে যাওয়া হয় শতাব্দীকে।

এদিন সকাল থেকেই শতাব্দী রায়কে ঘিরে নাটকীয় একের পর এক পর্ব। তৃণমূলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে ‘অসহযোগিতা’র অভিযোগ তোলেন তিনি। জানিয়ে দেন, শনিবার ফেসবুক লাইভে নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। শতাব্দীর এই বক্তব্য ঘিরে শুরু হয় নতুন করে জল্পনা। এরপরই সাংসদের দক্ষিণ কলকাতার বাড়িতে ছোটেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: শতাব্দীর বাড়িতে বসে ‘বন্ধু’র আড্ডা, সামনেই এল ‘মুকুলদা’র ফোন

সূত্রের খবর, কুণালের সামনেই শতাব্দীকে ফোন করেন মুকুল রায়। দীর্ঘক্ষণ তাঁদের কথাও হয়। মুকুল নাকি শতাব্দীকে দিল্লিতে দেখা করার কথাও বলেন। শুক্রবারই বিমানে রাজধানী উড়ে যাওয়ার কথা তাঁর। পরিস্থিতি একেবারে নাগালের বাইরে যাওয়ার আগে সবরকম চেষ্টায় মরিয়া তৃণমূল। সূত্রের খবর, বিকেলের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন শতাব্দী রায়। সঙ্গে কুণাল ঘোষ। শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক।

Follow Us
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
সরকারি জমি হাতিয়ে নিলেন তৃণমূল নেতা? জাস্ট দেখুন
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু
প্রাথমিকভাবে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন: শুভেন্দু